
উপমহাদেশের কিংবদন্তি শিল্পী ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের স্মরণে ঢাকায় আয়োজন করা হচ্ছে সুফি সংগীতের সন্ধ্যা ‘শাম-ই-নুসরাত’। ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬টায় আগারগাঁওয়ের জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই সংগীতসন্ধ্যা। যৌথভাবে আয়োজন করছে ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস এবং কারার-দ্য সুফি ব্যান্ড।
আয়োজকেরা জানিয়েছেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য নুসরাত ফতেহ আলী খানের অসাধারণ সংগীতজীবন ও তাঁর আধ্যাত্মিক সুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। তাঁকে স্মরণ করে এই কনসার্টে পরিবেশিত হবে সুফি ঘরানার কাওয়ালি ও আধ্যাত্মিক সংগীত।অনুষ্ঠানে পারফর্ম করবে সুফি ব্যান্ড কারার। এ ছাড়া থাকবে সুফি ড্যান্স পারফরম্যান্স।
কনসার্টের টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার টাকা। পাওয়া যাচ্ছে টিকিটো বাংলাদেশ নামের ওয়েবসাইটে।
ওস্তাদ নুসরাত ফতেহ আলী খান ছিলেন পাকিস্তানের একজন কিংবদন্তি সংগীতশিল্পী। কাওয়ালি গানকে আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয় করে তোলেন তিনি। তাঁকে ‘শাহেনশাহ-ই-কাওয়ালি’ বা কাওয়ালির সম্রাট বলা হয়।
১৯৪৮ সালের ১৩ অক্টোবর পাকিস্তানের এক কাওয়ালি সংগীত পরিবারে জন্ম নুসরাত ফতেহ আলী খানের। তাঁর বাবা ওস্তাদ ফতেহ আলী খানও একজন প্রখ্যাত কাওয়ালি গায়ক ছিলেন। ১৯৭১ সালে তাঁর চাচার মৃত্যুর পর তিনি পারিবারিক কাওয়ালি দলের প্রধান হন। তাঁর গাওয়া জনপ্রিয় কিছু গান হলো ‘তুমহে দিল লাগি ভুল জানি প্যারেগি’, ‘আলী মওলা’, ‘মাস্ত কালান্দার’, ‘আল্লাহু আল্লাহু’ ইত্যাদি। সংগীতে তাঁর অবদানের জন্য তিনি প্রাইড অব পারফরম্যান্স, পিটিভি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। ১৯৯৭ সালের ১৬ আগস্ট মাত্র ৪৮ বছর বয়সে হৃদ্রোগে আক্রান্ত হয়ে লন্ডনে মারা যান তিনি।

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’। দুই বাংলায় হইচই ফেলে দিয়েছিল মোশাররফ করিম অভিনীত সিরিজটি। ২০২১ ও ২০২৩ সালে সিরিজটির প্রথম ও দ্বিতীয় কিস্তি শেষ হওয়ার পর থেকেই দর্শক অপেক্ষায় আছেন তৃতীয় অধ্যায়ের জন্য। ‘মহানগর ৩’ আদৌ আসবে কি না, এমন প্রশ্ন উঠেছে নানা সময়ে।
৫ ঘণ্টা আগে
২০২৪ সালে ওটিটিতে মুক্তি পায় তৌসিফ মাহবুব অভিনীত ওয়েব সিরিজ ‘চক্র’। ভিকি জাহেদের পরিচালনায় এতে তৌসিফ অভিনয় করছেন প্রফেসর হুমায়ূন চরিত্রে। শেয়ার্ড হ্যালুসিনেশন নিয়ে যার অনেক জ্ঞান। সিরিজটি মুক্তির পর প্রশংসিত হলেও আক্ষেপ ছিল তৌসিফের। কারণ, ২০২১ সালে তিনি টিভি ধারাবাহিক হিসেবে চক্রের শুটিং করেছিলেন।
৫ ঘণ্টা আগে
গত চার বছর সিনেমা মুক্তি দেওয়ার জন্য কোরবানির ঈদকে বেছে নিলেও এবার রোজার ঈদে প্রেশার কুকার মুক্তি দিচ্ছেন রাফী। সিনেমার গল্প নির্বাচনেও রেখেছেন চমক। এই সিনেমার প্রধান চার চরিত্রে অভিনয় করছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধ চৌধুরী। নির্মাতা জানান, গল্প দিয়েই চমক দিতে প্রস্তুত...
৬ ঘণ্টা আগে
বিখ্যাত আমেরিকান রক ব্যান্ড ‘বন জোভি’। ‘ইটস মাই লাইফ’, ‘লিভিন’, ‘অন আ প্রেয়ার’, ‘অলওয়েজ’, ‘বেড অব রোজেস’, ‘ইউ গিভ লাভ আ ব্যাড নেম’সহ অনেক জনপ্রিয় গান রয়েছে তাদের ঝুলিতে। চার বছর বিরতির পর ২০২৫ সালে কনসার্টে ফিরছে দলটি। এখন তারা ব্যস্ত ‘ফরএভার ট্যুর’ নিয়ে।
৭ ঘণ্টা আগে