আগেও গান গেয়েছেন শুভ। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘অগ্নি’ ছবির ‘সহেনা যাতনা’ গানে শোনা গেছে আরিফিন শুভর কণ্ঠ। ফুয়াদের সংগীত পরিচালনায় গত বছর গেয়েছিলেন ‘মনটা বোঝে না’। গানটি এখনো শুভর ইউটিউব চ্যানেলে আছে। যে কেউ চাইলে যে কোনো সময় শুনে ফেলতে পারেন গায়ক শুভকে।
তবে সোমবার রাতে অভিনেতা যে খবর দিলেন, সেটা গান সম্পর্কিত হলেও ব্যাপারটি শুভর জীবনে এই প্রথম ঘটছে। কী সেটা? এই প্রথম র্যাপ গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘মিশন এক্সট্রিম’ ছবি মুক্তি উপলক্ষে গানটি গেয়েছেন শুভ।
ছবিটি মুক্তি পাবে ৩ ডিসেম্বর। তাই প্রচারণার অংশ হিসেবে গানটি আগেই মুক্তি দেওয়া হবে। আরিফিন শুভ জানালেন, কয়েকদিনের মধ্যেই গানটি শুনতে পাবেন সবাই। এর সংগীত পরিচালনা করেছেন অদিত, আর গানের কথা লিখেছেন হিপহপ শিল্পী ব্ল্যাক জ্যাং। গানের শিরোনাম, ‘কইরা দেখা’।
আরিফিন শুভ বলেন, ‘আমার জন্য এই অভিজ্ঞতা একেবারেই নতুন। র্যাপের ধরনটাই আলাদা। কেউ ভালো গাইলেই ভালো র্যাপ করবে, বিষয়টি এমন নয়। এ র্যাপটির জন্য আমি পুরো ক্রেডিট দেব অদিতকে। পাঁচ-ছয়দিন ধরে এক একটা লাইন করে ভয়েস টেক করা হয়েছে। কারণ আমি তো আগে কখনো করিনি এমন কিছু। তবে শেষ পর্যন্ত যা দাঁড়িয়েছে, শ্রোতাদের ভালো লাগবে।’
শুনুন আরিফিন শুভর গাওয়া গান ‘মনটা বোঝে না’

প্রেক্ষাগৃহে মুক্তির দুই মাস পূর্ণ হওয়ার আগেই প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্সের ১১৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমার গৌরব অর্জন করল ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’।
৪ ঘণ্টা আগে
বিশ্বখ্যাত লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামের বিখ্যাত তোরণের নিচে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে মুখরিত হয়ে উঠেছিল পাঁচটি শব্দ—‘পাঞ্জাবি আ গেয়ে ওয়েম্বলি ওয়ে!’ (ওয়েম্বলিতে এসে গেছে পাঞ্জাবিরা!)।
১২ ঘণ্টা আগে
পর্দায় চরিত্র রূপায়ণে জুড়ি নেই মোশাররফ করিমের। ভিজ্যুয়াল মিডিয়ায় কাজ শুরু ১৯৯৯ সালে ‘অতিথি’ নাটক দিয়ে। তারও এক দশক আগে থেকে মঞ্চনাটকের সঙ্গে তাঁর সম্পৃক্ততা। নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা এবার তরুণ অভিনয়শিল্পীদের সঙ্গে ভাগ করে নেবেন মোশাররফ।
১৬ ঘণ্টা আগে
ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর রুপালি পর্দায় কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড—তা নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনাকল্পনা চলছে। পরবর্তী জেমস বন্ড অভিনেতার নাম এখনো জানা না গেলেও সিনেমাটির বড় আপডেট পাওয়া গেল চিত্রনাট্যকার স্টিভেন নাইটের কাছে।
১৬ ঘণ্টা আগে