আমেরিকান বিনোদন ইন্ডাস্ট্রির সর্বোচ্চ চারটি পুরস্কারের মধ্যে অন্যতম গ্র্যামি অ্যাওয়ার্ডস। সিনেমার জন্য একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার, টেলিভিশনের জন্য এমি অ্যাওয়ার্ডস, থিয়েটারের জন্য টনি অ্যাওয়ার্ডস আর সংগীতের স্বীকৃতির জন্য রয়েছে গ্র্যামি। এ আয়োজনের ৬৭তম আসরটি অনুষ্ঠিত হবে আগামী বছরের ২ ফেব্রুয়ারি। গতকাল ঘোষণা করা হলো মনোনয়ন তালিকা। এতে বিভিন্ন বিভাগে সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়ে এবার শীর্ষে রয়েছেন বিয়ন্সে।
বিয়ন্সের নাম এসেছে অ্যালবাম অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার, পপ সলো পারফরম্যান্সসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে। এত মনোনয়ন বিয়ন্সে পেয়েছেন তাঁর সর্বশেষ অ্যালবাম ‘কাউবয় কার্টার’-এর জন্য। এর আগে ২০০৯ সালে গ্র্যামিতে তিনি সর্বোচ্চ ১০টি মনোনয়ন পেয়েছিলেন।
এবার ১১টি মনোনয়ন দিয়ে গ্র্যামিতে আরেকটি রেকর্ড করে ফেলেছেন এ গায়িকা। হয়েছেন গ্র্যামিতে সর্বোচ্চ মনোনয়ন পাওয়া সংগীতশিল্পী। এ পর্যন্ত সব মিলিয়ে ৯৯ বার মনোনয়ন তালিকায় নাম উঠেছে তাঁর। সর্বোচ্চবার বিজয়ী শিল্পীও তিনি। এখন পর্যন্ত ৩২টি ট্রফি উঠেছে বিয়ন্সের হাতে। তবে সর্বোচ্চ মনোনয়ন পেলেও এবার পুরস্কার জেতা অত সহজ হবে না। গুরুত্বপূর্ণ ছয়টি বিভাগে তাঁকে লড়তে হবে টেলর সুইফটের সঙ্গে।
গ্র্যামির ৬৭তম আসরে বিয়ন্সে ছাড়াও পাঁচটির অধিক মনোনয়ন পেয়েছেন অনেক সংগীততারকা। চার্লি এক্সসিএক্স, বিলি আইলিশ, কেনড্রিক লামার, পোস্ট ম্যালোন প্রত্যেকেই পেয়েছেন ৭টি করে মনোনয়ন। এ ছাড়া ছয়টি করে মনোনয়ন পেয়েছেন সাবরিনা কার্পেন্টার, চ্যাপেল রোয়ান ও টেলর সুইফট।
আরেকটি গুরুত্বপূর্ণ খবর, এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসের রেকর্ড অব দ্য ইয়ার বিভাগে মনোনয়ন পেয়েছে ষাটের দশকের ইংলিশ রক ব্যান্ড দ্য বিটলস। জন লেননের মৃত্যুর চার দশকের বেশি সময় পর গত বছরের নভেম্বরে প্রকাশ করা হয় তাঁর অপ্রকাশিত গান ‘নাউ অ্যান্ড দেন’। জন লেননের রেখে যাওয়া এ গানের কাজ শেষ করা হয় এআইয়ের সাহায্যে।

‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের ৫০তম পর্ব প্রচারের পর ফাহাদ-সামীরের বাবার মৃত্যুর শোক যেন আরও আঁকড়ে ধরেছে দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বাবার মরদেহের খাটিয়া ফাহাদের কাঁধে নেওয়ার দৃশ্য। প্রশংসায় ভাসছেন ফাহাদ চরিত্রে অভিনয় করা ইরফান সাজ্জাদ।
১০ ঘণ্টা আগে
১১ মাস কারাগারে থাকার পর গত ১৮ মার্চ জামিনে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সিদ্দিক। অভিনেতা জানান, ১১ মাসের জেলজীবনে বদলে গেছেন তিনি।
১১ ঘণ্টা আগে
গতকাল বৃহস্পতিবার রাতে প্রকাশ পেয়েছে অ্যাশেজ ব্যান্ডের নতুন গান ‘ফেরিওয়ালা’। এটি অ্যাশেজের ‘বিভ্রম’ অ্যালবামের চতুর্থ গান। গানটির কথা ও সুর করেছেন জুনায়েদ ইভান। কানাডা ও রাঙামাটির কাপ্তাই লেকে ধারণ করা হয়েছে ভিডিও চিত্র। অ্যাশেজের ভোকাল ও দলনেতা জুনায়েদ ইভান জানালেন ফেরিওয়ালা গানের...
১৬ ঘণ্টা আগে
কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনের শুটিং চলছে নেপালে। সেখানে ব্যাচেলর পয়েন্ট টিমের সঙ্গে যুক্ত হলেন নেপালের অভিনেত্রী রাজেশ্রী থাপা। বিষয়টি নিশ্চিত করে নির্মাতা জানান, ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের চ্যাপটার ১২-তে সারপ্রাইজ তাঁকে দেখা যাবে।
২০ ঘণ্টা আগে