মারা গেছেন আমেরিকান কিংবদন্তি প্রযোজক ও নির্মাতা নরম্যান লিয়ার। ভ্যারাইটি জানিয়েছে, গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে ১০১ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর পরিবারের পক্ষ থেকে গতকাল বুধবার ভ্যারাইটিকে তথ্যটি নিশ্চিত করা হয়।
এক বিবৃতিতে লিয়ারের পরিবার জানিয়েছে, ‘নরম্যান লিয়ার সৃজনশীলতা, দৃঢ়তা এবং সহানুভূতির জীবনযাপন করেছিলেন। তিনি আমাদের দেশকে গভীরভাবে ভালোবাসতেন এবং সকলের জন্য ন্যায়বিচার ও সাম্যের আদর্শ রক্ষায় আজীবন কাটিয়েছেন। তাকে জানা এবং ভালোবাসা আমাদের জন্য সবচেয়ে বড় উপহার। আমরা এই অসাধারণ মানুষটির মৃত্যুতে শোক প্রকাশ করছি।’
রেডিও এবং টেলিভিশনের লেখক হিসেবে ক্যারিয়ার শুরু হয় লিয়ারের। ১৯৭০ এর দশকের জনপ্রিয় টেলিভিশন শো দিয়ে সবার দৃষ্টি কাড়েন। শোটির নাম ‘অল ইন দ্য ফ্যামিলি’। একটি প্রজন্মের জন্য তাঁর সেই নির্মাণ ছিল আশীর্বাদ। সামাজিক নানা সমস্যা নিয়ে আলোচনা হত তার শোয়ে। বর্ণবাদ, ধর্ষণ এবং গর্ভপাত থেকে মেনোপজ, সমকামিতা এবং ধর্ম; এসব বিষয় উঠে আসে তার শোতে। যা নিয়ে কখনোই এর আগে টিভিতে আলোচনা করা হত না।
শোটির ৯টি সিজন সম্প্রচারিত হয়েছিল। এর মধ্যে ২২টি এমি অ্যাওয়ার্ড জিতেছিল শোটি। টানা পাঁচ বছর রেটিংয়ে নম্বর ১ এ ছিল বিখ্যাত এই অনুষ্ঠানটি।
এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লিয়ারকে আমেরিকান সংস্কৃতিতে একটি রূপান্তরকারী শক্তি বলে অভিহিত করেছেন। বাইডেন বলেন, ‘লিয়ারের পথচলা সাহস, বিবেক এবং হাস্যরসের সঙ্গে টেলিভিশনকে নতুনভাবে সংজ্ঞায়িত করে।’
শুধু ‘অল ইন দ্য ফ্যামিলি’, নয়, ‘মউড’, ‘দ্য জেফারসনস’ এবং ‘ওয়ান ডে অ্যাট এ টাইম’ এর মতো যুগান্তকারী সিরিজের কারিগর কিংবদন্তি টেলিভিশন প্রযোজক ও লেখক নরম্যান।

চার বছর আগে মুক্তির আগে গান দিয়ে ঝড় তুলেছিল হাওয়া। হাশিম মাহমুদের লেখা সাদা সাদা কালা কালা গানটি ছড়িয়ে পরেছিল দেশজুড়ে। সেই উন্মাদনা দেখা গিয়েছিল মুক্তির পর। সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেলস্ক্রিন সব জায়গায় ছিল দর্শকের লম্বা ভিড়। বিদেশেও রেকর্ড ব্যবসা করে সিনেমাটি।
৩১ মিনিট আগে
খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের এই গল্প এবার দেখা যাবে নতুন আঙ্গিকে। গতকাল প্রকাশ পেল ‘মির্জাপুর দ্য মুভি’-এর টিজার প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো মুক্তির তারিখ। আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মির্জাপুর দ্য মুভি।
২ ঘণ্টা আগে
পর্দায় সুপারম্যান সফল হলেও বিপরীত চিত্র সুপারগার্লের বেলায়। ৪২ বছর আগে ১৯৮৪ সালে মুক্তি পেয়েছিল প্রথম ‘সুপারগার্ল’। সিনেমাটি ‘সুপারম্যান’ সিরিজের স্পিন-অফ হিসেবে নির্মিত হয়েছিল। মুক্তির পর এটি বক্স অফিসে সফল হয়নি এবং সমালোচকদের কাছ থেকেও নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল।
৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে