সেরা পরিচালকের পুরষ্কার জিতলেন জেন ক্যাম্পিয়ন। ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ সিনেমার জন্য তিনি এই পুরষ্কার জেতেন। নিউজিল্যান্ডের পরিচালক জেন ক্যাম্পিয়ন একমাত্র নারী যিনি অস্কারে সেরা পরিচালক বিভাগে দুইবার মনোনয়ন পেয়েছেন। এবার এই বিভাগে জয় পেলেন জেন। ১৯৯৪ সালে ‘দ্য পিয়ানো’ সিনেমার সুবাদে অস্কারে সেরা পরিচালক বিভাগে মনোনীত প্রথম নারী হওয়ার রেকর্ড গড়েন এই কিউই নির্মাতা। ওইবার স্টিভেন স্পিলবার্গের (শিন্ডলার্স লিস্ট) কাছে হেরে যান তিনি। কাকতালীয় ব্যাপার হলো, এবারের আসরেও তারা ফের প্রতিদ্বন্দ্বী ছিলেন। ‘ওয়েস্ট সাইড স্টোরি’র সুবাদে অষ্টমবার সেরা পরিচালক শাখায় মনোনয়ন পেয়েছিলেন স্টিভেন স্পিলবার্গ। জেন ক্যাম্পেইনের হাতে সেরা পুরষ্কার ওঠার সুবাধে টানা দুইবার সেরা পরিচালকের পুরস্কার উঠল নারীদের হাতে। গত বছর ‘নোম্যাডল্যান্ড’-এর জন্য এই স্বীকৃতি পান চীনের ক্লোয়ি জাও। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ইতিহাসে এর আগে নারীদের মধ্যে কেবল ক্যাথরিন বিগেলো (দ্য হার্ট লকার) সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন।
সেরা সিনেমা, সেরা পরিচালক, অভিনেতা, সহ-অভিনেতা, সহ-অভিনেত্রীসহ মোট ১২টি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। এ বছর সবচেয়ে আলোচিত এই সিনেমাটি মার্কিন লেখক থমাস স্যাভেজের একই নামের উপন্যাস অবলম্বনে তৈরী। উপন্যাসটি ১৯৬৭ সালে প্রথম প্রকাশিত হয়। পারিবারিক নির্যাতন, পেশি শক্তির প্রদর্শন, রোমাঞ্চকর দ্বন্দ্ব স্থান পেয়েছে এই উপন্যাসে, যার অনেকটাই ফুটে উঠেছে সিনেমায়। দীর্ঘ এক যুগ পর নির্মাতা জেন কাম্পিওন ফিরেছেন এই সিনেমার মাধ্যমে, আগের যেকোন সিনেমার চেয়ে সমালোচকেরা এই সিনেমাটিকে একটু এগিয়েই রেখেছেন।
সেরা নির্মাতার মনোনয়ন তালিকায় আরও ছিলেন কেনেথ ব্রানা (বেলফাস্ট), রিয়ুসুকে হামাগুচি (ড্রাইভ মাই কার), পল থমাস অ্যান্ডারসন (লিকোরিস পিৎজা), জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ) ও স্টিভেন স্পিলবার্গ (ওয়েস্ট সাইড স্টোরি)।
সর্বশেষ যারা পেলেন পুরস্কার:
সেরা পরিচালক: জেন ক্যাম্পিয়ন
সেরা অভিনেতা: উইল স্মিথ (কিং রিচার্ড)
অরিজিনাল চিত্রনাট্য: বেলফাস্ট
বেস্ট সাউন্ড: ডুন
বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট: দ্য কুইন অব বাস্কেটবল
বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম: দ্য উইন্ডশিল্ড উইপার
বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: দ্য লং গুডবাই
বেস্ট অরিজিনাল স্কোর: হ্যানঝ জিমার (ডুন)
বেস্ট ফিল্ম এডিটিং: জো ওয়াকার (ডুন)
বেস্ট প্রোডাকশন ডিজাইন: ডুন
বেস্ট মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল: দ্য আইজ অব টেমি ফে
পার্শ্ব চরিত্রের সেরা অভিনেত্রী: আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)
পার্শ্ব চরিত্রের সেরা অভিনেতা: ট্রয় কটসুর (কোডা)
বেস্ট সিনেমাটোগ্রাফি: গ্রেগ ফ্রাসার (ডুন)
বেস্ট ভিজ্যুয়াল ইফেক্টস: ডুন
বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম: এনচ্যান্টো
বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার: ড্রাইভ মাই কার

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
২০ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
২০ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
২০ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
২০ ঘণ্টা আগে