বিশ্বের দাপুটে নির্মাতাদের একজন ক্রিস্টোফার নোলান। ৯৬তম অস্কারের আগে এই নির্মাতার হাতে ওঠেনি আরাধ্য অস্কার! ‘ওপেনহাইমার’ এর মাধ্যমে এ বছর তিনি ঘুচিয়েছেন অস্কারের খরা। ‘ওপেনহাইমার’ সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার উঠেছে ক্রিস্টোফার নোলান-এর হাতে।
মার্কিন পদার্থবিজ্ঞানী জে. রবার্ট ওপেনহাইমার পারমাণবিক বোমার জনক। তাঁর জীবনীর ওপর ভিত্তি করে উপন্যাস লিখেছেন কাই বার্ড ও মার্টিন জে শেরউইন। ‘আমেরিকান প্রমিথিউস—দ্য ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি অব জে. রবার্ট ওপেনহাইমার’ নামের এই উপন্যাস ২০০৬ সালে পুলিৎজার পুরস্কার পায়। সেই উপন্যাসের ওপর ভিত্তি করে এই সিনেমা নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান।
সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ খ্যাত অভিনেতা কিলিয়ান মার্ফি। যিনি এবারের অস্কারে পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। এ ছাড়া সিনেমাটিতে অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়র।
এবারের আসরে সেরা পরিচালকের বিভাগে মনোনয়ন পেয়েছিলেন পাঁচজন। নোলান ছাড়াও ‘অ্যানাটমি অব অ্যা ফল’ সিনেমার জন্য জাস্টিন ত্রিয়েত, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’-এর জন্য মার্টিন স্করসেসি, ‘পুওর থিংস’-এর জন্য ইয়োর্গস লান্থিমোস এবং ‘দ্য জোন অব ইন্টারেস্ট’-এর জন্য জোনাথন গ্লেজার।
উল্লেখ্য, আজ সোমবার বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬ তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন জিমি কিমেল।

নিজস্ব সংলাপের ধরণ, ক্ষুরধার অভিনয় আর পর্দায় অনবদ্য উপস্থিতির জন্য যিনি কোটি দর্শকের হৃদয়ে আসন গেড়ে নিয়েছিলেন, সেই শক্তিমান অভিনেতা নানা পাটেকর পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। গোয়ায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে চিরবিদায় নিয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই প্রবীণ নক্ষত্র।
১ ঘণ্টা আগে
পথচলার ২২ বছর উপলক্ষে ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় যেকোনো সিনেমার একটি টিকিট কিনলে আরও একটি টিকিট বিনা মূল্যে পাওয়া যাবে। দর্শকেরা ফেসবুক পেজে স্মৃতি শেয়ার করে জিততে পারবেন বিনা মূল্যের মুভি ভাউচারও।
১৪ ঘণ্টা আগে
২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
১ দিন আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
১ দিন আগে