টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো সঙ্গীতশিল্পী টেলর সুইফটের শর্টফিল্ম ‘অল টু ওয়েল’। সিনেমাটি টেলর পরিচালনা করেছেন। জানালেন, ভবিষ্যতে পূর্ণদৈর্ঘ্যে সিনেমা পরিচালনা করার কথাও ভাবছেন তিনি।
চলচ্চিত্র উৎসবের সন্ধ্যায় এক বিশেষ আলোচনা সভার আয়োজন হয়েছিল টেলরের সিনেমা নির্মাণের পেছনের গল্প নিয়েই। সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন টেলর নিজে। পরিচালনা, প্রযোজনাতেও তিনি। শুধু তা-ই নয়, সিনেমাটিতে ছোট একটি চরিত্রে অভিনয় করতেও দেখা গেছে।
সঞ্চালক ক্যামেরুন বেইলি জিজ্ঞাস করেছিলেন, টেলর কি এ বার পূর্ণদৈর্ঘ্যের সিনেমা তৈরি করতে আগ্রহী হবেন? জবাবে টেলর জানান, যদি তেমন গল্প হয়, কেন নয়! টেলর বলেন, ‘আমি ধীরে ধীরে এগোতে চাই। তবে মনে করি এমন একটা জায়গায় আমি পৌঁছতে পেরেছি যে, এতটা সাবধানী না হয়ে আর একটু বড়সড় পদক্ষেপ করতেই পারি। আর সেটা অবশ্যই একটা পূর্ণদৈর্ঘ্যে সিনেমা তৈরি করা। আমি আমার মতো করে গল্প বলতে ভালবাসি। তাই ভাল সুযোগের অপেক্ষা মাত্র।’
টেলর আরও জানান, তিনি মানুষের আবেগের গল্প বলতে চান। অ্যাকশন দৃশ্য পরিচালনা করার কথা এখনই ভাবছেন না। তবে কোনও দিন তেমন কিছু হলে সেটা মন্দ হবে না। পাশাপাশি জানালেন যে, শুধু হৃদয় ভাঙার গল্পে নিজেকে আটকে রাখতে চান না। কারণ কম বয়সে এমন অভিজ্ঞতা খুবই বেদনাদায়ক। সে সামলে উঠতে কাউকে হয়তো লেখক হয়ে গল্প লিখতে হয়। সেই ধরনের গল্প বলার পালা টেলরের শেষ।
‘অল টু ওয়েল’ তৈরির অনুপ্রেরণা প্রসঙ্গেও কথা বলেন গায়িকা। তিনি বলেন, ‘‘সত্তরের দশকে আমরা যখন রোমান্টিক সিনেমাগুলো দেখতে শুরু করেছি, সেখানে দুটি চরিত্র এত সুন্দরভাবে, ঘনিষ্ঠভাবে একসঙ্গে বোনা হত! যেমন ধরুন ‘দ্য ওয়ে উই ওয়ার’, ‘লাভ স্টোরি’, ‘ক্রেমার ভার্সেস ক্রেমার’ সিনেমাগুলো। এই সিনেমাগুলো এখনো মাথা থেকে যায় না। সেই একই অভিজ্ঞতা মানুষকে দিতে চাই।”
১০ বছর সময় লেগেছে টেলরের সিনেমাটি তৈরি করতে। সেই সঙ্গে গানটাও। ‘অল টু ওয়েল (টেলরের সংস্করণ)’ নভেম্বর ২০২১-এ প্রকাশিত হয়েছিল। ‘অল টু ওয়েল’-এর জন্য পুরস্কার জেতার পর, টেলর ঘোষণা করেছিলেন, তাঁর পরবর্তী গানের অ্যালবাম ‘মিডনাইটস’ আসছে। ১৩টি বিনিদ্র রাতের কাহিনি নিয়ে তৈরি হয়েছে এই অ্যালবাম, যার অপেক্ষায় প্রহর গুনছেন টেলর ভক্তরা। ২১ অক্টোবর প্রকাশ হবে সেই অ্যালবাম।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
১২ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
২০ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১ দিন আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে