দীর্ঘদিনের চর্চিত প্রেমিকা ইনেস দে রামনের সঙ্গে সম্পর্কের খবরে সিলমোহর দিলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। ব্রিটিশ গ্রাঁ প্রির ফর্মুলা ওয়ানে হাতে হাত ধরে এলেন ব্র্যাড পিট ও ইনেস দে রামন। ছবিও তুললেন দুজনে। এর আগেও ব্র্যাডের জন্মদিন, তাঁর সিনেমার প্রিমিয়ার, নতুন বছর উদ্যাপন করতে দেখা গেছে দুজনকে। তবে হাতে হাত ধরে কোনো অনুষ্ঠানে আসা এই প্রথম।
ইংল্যান্ডের নর্থ হ্যাম্পটনশায়ারে আয়োজিত ব্রিটিশ গ্র্যান্ড পিক্স প্রতিযোগিতা শুরু হওয়ার আগে ব্র্যাড-ইনেসকে একসঙ্গে স্টেডিয়ামে হাজির হতে দেখে হুড়োহুড়ি পড়ে যায় ছবি শিকারিদের মধ্যে। সেই ছবি প্রকাশ্যে আসামাত্রই মুহূর্তে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
সেই ছবিতে দেখা যাচ্ছে সাদা রঙের টিশার্টের ওপর হালকা হলুদ রঙের জ্যাকেট পরে রয়েছেন ব্র্যাড। সঙ্গে সাদা রঙা ট্রাউজার্স ও মানানসই স্নিকার্স। অন্যদিকে ছিমছাম নীল রঙা পোশাকে দেখা গেছে ইনেস দে রামনকে।
২০২২ সালে লস অ্যাঞ্জেলেসের এক কনসার্টে ব্র্যাড ও ইনেসকে প্রথমবার একসঙ্গে দেখা যায় ব্যাকস্টেজে। তার পরেই শুরু হয় তাঁদের সম্পর্কের গুঞ্জন। তবে নিজেরা কখনো এই সম্পর্কের কথা স্বীকার করেননি।
ব্র্যাড পিটের ঘনিষ্ঠ এক বন্ধুর কথায়, অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পরে সন্তানদের সঙ্গে বেশি সময় কাটাতে পারতেন না বলে বেশ কষ্টে থাকতেন ব্র্যাড। তবে ইনেস জীবনে আসার পর থেকে অভিনেতা সুখের সময় পার করছেন।
প্রসঙ্গত, ইনেস পেশায় একজন জুয়েলারি ডিজাইনার। হলিউড অভিনেতা পল ওয়েসলির সঙ্গে তিন বছর সংসারও পেতেছিলেন তিনি। এরপর ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ওই বছরই ব্র্যাড পিটের সঙ্গে প্রথমবার প্রকাশ্যে দেখা যায় তাঁকে। সান্টা বারবারার সৈকতে নাকি একসঙ্গে সময় কাটাচ্ছিলেন এই যুগল।

আজ তিনি বলিউডের অন্যতম সফল ও প্রভাবশালী সুপারস্টার। বক্স অফিসে তাঁর ছবি মানেই কোটি কোটি রুপির ব্যবসা। কিন্তু ক্যারিয়ারের শুরুতে নিজের উপার্জনের প্রথম বিলাসবহুল জিনিসটি কিনতে গিয়ে রীতিমতো ধার করতে হয়েছিল সালমান খানকে!
৬ মিনিট আগে
সময়ের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ততম ব্যান্ড আর্টসেল। কনসার্ট নিয়ে দেশ-বিদেশে সারা বছর ব্যস্ত থাকে দলটি। তবে ছয় মাস ধরে আর্টসেলের নতুন কোনো কনসার্টের খবর পাওয়া যায়নি। সর্বশেষ গত নভেম্বরে অস্ট্রেলিয়ায় গান শুনিয়েছিল তারা। অবশেষে বিরতি কাটিয়ে আবার ফিরছে আর্টসেল।
৪ ঘণ্টা আগে
মাত্র ৩১ বছর বয়সে চলে গেলেন কনটেন্ট ক্রিয়েটর ও চিত্রনাট্যকার কারিনা কায়সার। সপ্তাহখানেক ধরে লিভারসংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য ১১ মে রাতে কারিনাকে নিয়ে যাওয়া হয় ভারতের চেন্নাইয়ে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত ১১টার দিকে মৃত্যু হয় তাঁর।
৪ ঘণ্টা আগে
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নিজেদের আধিপত্য বিস্তার করতে বিশাল আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছে সৌদি আরব। কান চলচ্চিত্র উৎসবে সৌদি ফিল্ম কমিশন ঘোষণা করেছে, তাদের দেশে চলচ্চিত্রের শুটিংয়ের ক্ষেত্রে নগদ অর্থ ফেরত বা ক্যাশ...
৪ ঘণ্টা আগে