জনপ্রিয় ক্রাইম ড্রামা সিরিজ ‘ব্রেকিং ব্যাড’ ও ‘বেটার কল সল’-এর ঠান্ডা মাথার মাদকসম্রাট ‘গাস ফ্রিং’খ্যাত হলিউড অভিনেতা জিয়ানকার্লো এসপোসিটোর ইসলাম ধর্ম গ্রহণের খবর নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। তবে অভিনেতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না আসায় বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
ঘটনার সূত্রপাত সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখের এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিও থেকে। তিনি দাবি করেন, সৌদিতে তাঁর লেখা ও প্রযোজিত নতুন সিনেমা ‘সেভেন ডগস’-এর শুটিং চলাকালে এবং সেখানকার মানুষের ব্যবহারে মুগ্ধ হয়েছেন জিয়ানকার্লো। কালিমা পাঠ করেছেন এবং শুটিং ক্রুদের সঙ্গে একটি মসজিদে নামাজ আদায় করেছেন।
তুর্কি আল-শেখের এই পোস্টের পর মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা সৃষ্টি হয়। ইসলাম গ্রহণ করায় জিয়ানকার্লো এসপোসিটোকে অভিনন্দন জানাতে থাকেন মুসলিম সম্প্রদায়ের অনেকে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি অভিনেতা কিংবা তাঁর পিআর টিমের পক্ষ থেকে।
তুর্কি আল-শেখের এই দাবি ঘিরে যখন তোলপাড় চলছে, তখন বিষয়টির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজেনদের একটি অংশ। বিবিসি আরবির এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওতে যে মসজিদ দেখা যাচ্ছে, তা সৌদি আরবের কোনো মসজিদ নয়। সেটি মরক্কোর ক্যাসাব্লাঙ্কায় অবস্থিত পৃথিবীর অন্যতম বিখ্যাত ও ঐতিহাসিক ‘দ্বিতীয় হাসান মসজিদ’।
সেভেন ডগস সিনেমার মরক্কো প্রিমিয়ারে অংশ নিতে সম্প্রতি দেশটিতে যান অভিনেতা জিয়ানকার্লো এসপোসিটো। ১৮ জুন থেকে মরক্কোর প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে সেভেন ডগস। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জিয়ানকার্লো ছাড়াও অংশ নেন মনিকা বেলুচি, আহমেদ ইজ্জ এবং পরিচালক জুটি আদেল এল আরবি ও বিলাল ফাল্লাহ।
অনুষ্ঠান শেষে স্থানীয় সংবাদমাধ্যম রেডিও আব্রাহামকে দেওয়া সাক্ষাৎকারে মরক্কোর সংস্কৃতি ও ইসলামের আধ্যাত্মিকতা নিয়ে কথা বলেন অভিনেতা জিয়ানকার্লো এসপোসিটো। তিনি বলেন, ‘আমার কাছে ভক্তিই সব। ভক্তিমান হওয়া এবং এটা বোঝা যে—ঈশ্বর এক, আল্লাহ এক। আপনাদের দেশে (মরক্কো) মোহাম্মদই সব, আমার কাছেও বিষয়টি একই রকম। যে দেশে কল্যাণের প্রতি এবং ঈশ্বরের শক্তির প্রতি মানুষের এমন অগাধ ভক্তি থাকে, সেখানে আমিও একই রকম অনুভব করি।’
জিয়ানকার্লোর এই মন্তব্য থেকে স্পষ্ট, মরক্কোর মানুষের ধর্মীয় নিষ্ঠা দেখে তিনি গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন। এক ঈশ্বর/ আল্লাহ এবং রাসুল (সা.)-এর প্রতি মরক্কোবাসীর যে ভক্তি, সেটিকে নিজের ভেতর অনুভব করেছেন তিনি। অভিনেতার এই গভীর আধ্যাত্মিক মন্তব্য এবং মরক্কো সফরকালে ক্যাসাব্লাঙ্কার ঐতিহাসিক দ্বিতীয় হাসান মসজিদে নামাজ আদায়ের ভিডিও থেকে তাঁর ধর্মান্তরের গুঞ্জন ছড়িয়েছে। অনেক সময় পশ্চিমা তারকারা মুসলিম দেশগুলোতে গিয়ে সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নামাজে অংশ নেন বা ঐতিহ্যবাহী পোশাক পরেন, যা কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম পরিবর্তন নয়। জিয়ানকার্লোর ক্ষেত্রেও তেমনটি ঘটেছে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে।
এদিকে জিয়ানকার্লো অভিনীত সৌদি সিনেমা ‘সেভেন ডগস’ হলিউড, বলিউড এবং আরব সিনেমার ইতিহাসে অন্যতম বড় কোলাবরেশন হিসেবে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যজুড়ে সাড়া ফেলেছে। এই হাই-প্রোফাইল অ্যাকশন সিনেমায় জিয়ানকার্লো ও মনিকা বেলুচির মতো হলিউড তারকাদের পাশাপাশি অভিনয় করছেন বলিউডের সালমান খান, সঞ্জয় দত্ত এবং মিসরের করিম আবদুল আজিজ ও আহমেদ ইজ্জ।

বেশ কয়েক বছর আগে অভিনেতা আবুল হায়াতের রচনা ও নির্দেশনায় ‘শেষ পত্র’ নাটকে অভিনয় করেছিলেন দিলারা জামান, শর্মিলী আহমেদ, ডলি জহুর ও চিত্রলেখা গুহ। দীর্ঘদিন পর আবার একসঙ্গে এক নাটকে কাজ করলেন আবুল হায়াত, দিলারা জামান ও ডলি জহুর। তবে এবার আবুল হায়াত নির্দেশনা দিচ্ছেন না, অভিনয় করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ‘বরষা ঋতু এলো এলো’। কবির এই গানের মাধ্যমে ফুটে উঠেছে প্রকৃতির উচ্ছ্বাস, মেঘ-বৃষ্টির চিরন্তন সৌন্দর্য এবং বর্ষার ভয়ংকর রূপের প্রকাশ। বর্ষাকে ঘিরে কবির এই গানটি নতুন সংগীত আয়োজনে গেয়েছেন নজরুলসংগীতশিল্পী বর্ণালী সরকার। বিশ্ব সংগীত দিবস উপলক্ষে ২১ জুন প্রকাশ পেয়েছে গানট
১ ঘণ্টা আগে
পাঁচ বছর আগে ‘হাই প্রেশার ২’ নাটকে আইনজীবীর চরিত্রে অভিনয় করে বিপাকে পড়েছিলেন অভিনেতা ফারুক আহমেদ। নাটকটিতে আইনজীবীদের হেয়প্রতিপন্ন করার অভিযোগে নাটকের শিল্পী ও নির্মাতার বিরুদ্ধে মানহানির মামলা করেন এক আইনজীবী। সেই তিক্ত অভিজ্ঞতার পর অভিনেতা ফারুক আহমেদ সিদ্ধান্ত নিয়েছিলেন উকিলের চরিত্রে আর অভিনয়
২ ঘণ্টা আগে
সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়ে গেল ‘২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চলচ্চিত্র ও সংস্কৃতি খাতে বরাদ্দ’ শীর্ষক সেমিনার। নির্মাতা আকরাম খানের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সাধারণ সম্পাদক মোহাম্ম
১৭ ঘণ্টা আগে