সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে গৃহ নির্যাতনের মামলা করে হেরেছেন অ্যাম্বার হার্ড। এ নিয়ে রীতিমতো বিধ্বস্ত তিনি। এর মধ্যে তাঁকে বিয়ের প্রস্তাব দিলেন এক সৌদি নাগরিক।
অ্যাম্বার হার্ডের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভয়েস নোটে লোকটি বলেছেন, ‘ওই বুড়োর (ডেপ) চেয়ে আমি ভালো!’
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে আরবিতে দেওয়া ওই ভয়েস নোটের একটি ইংরেজি অনুবাদ প্রকাশ করা হয়েছে। সেটির বাংলা তরজমা করলে যা দাঁড়ায়: অ্যাম্বার...যেহেতু তোমার জন্য সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে, তোমার যত্ন নেওয়ার জন্য আমি ছাড়া আর কেউ নেই! আমি লক্ষ্য করেছি, কিছু লোক তোমাকে ঘৃণা করে এবং হুমকি দেয়, তাই, আমি তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ আমাদের দুজনকে রহম করুন। আপনি একটি আশীর্বাদ কিন্তু মানুষ তা বোঝে না। আমি সেই বুড়োটার চেয়ে ভালো!’
ভয়েস নোটটি Bee4 andafter_kw নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। অ্যাকাউন্টটির ফলোয়ার প্রায় ৭ লাখ। পোস্ট করার পর থেকে তিন দিনে ১ লাখ ৫৬ হাজার ৪০১ বার দেখা হয়েছে। তবে অ্যাম্বারের অ্যাকাউন্টে যিনি নোটটি পাঠিয়েছেন তাঁর পরিচয় জানা যায়নি।
গত ২ জুন মার্কিন আদালতের জুরি বোর্ড জনি ডেপ এবং অ্যাম্বার হার্ড উভয়কেই উভয়ের মানহানির জন্য দায়ী বলে রায় দেন। তবে গৃহ নির্যাতনের অভিযোগের মামলায় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকার পক্ষেই জোরালো সমর্থন দিয়েছেন জুরিরা।
ছয় সপ্তাহ ধরে চলে এ মামলার শুনানি। সারা বিশ্বের গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে এই হাই প্রোফাইল মামলা।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে একটি মতামত লিখেছিলেন অ্যাম্বার হার্ড। সেখানে তিনি নিজেকে ‘গৃহ নির্যাতনের প্রতিনিধিত্বকারী সেলিব্রেটি ব্যক্তিত্ব’ বলে বর্ণনা করেন। লেখাটিতে অবশ্য তিনি জনি ডেপের নাম উল্লেখ করেননি। তবে তার আগেই তিনি জনি ডেপের বিরুদ্ধে মামলা করেন। নির্যাতনের ক্ষতিপূরণ হিসেবে ৫ কোটি ডলার দাবি করেন অ্যাম্বার হার্ড।

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে থ্রিলার ঘরানায় কামরুজ্জামান রোমান তৈরি করছেন ‘শিকার’ নামের সিনেমা। অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। শিকার দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে পলাশের। সম্প্রতি নেপালে শুরু হয়েছে সিনেমার শুটিং। অপু-পলাশের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের তিন অভিনেতা রজতাভ দত্ত, খরাজ...
৩৮ মিনিট আগে
কয়েক বছর ধরেই অভিনেত্রী সোহানা সাবা জানিয়ে আসছেন, নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। অবশেষে এই অভিনেত্রী জানালেন বিয়ের খবর। তাঁর স্বামীর নাম ফয়সাল সামাদ। দেড় বছরের বেশি সময় আগে পারিবারিকভাবে বিয়ে হয়েছে তাঁদের।
১ ঘণ্টা আগে
এইচবিওর জনপ্রিয় ফ্যান্টাসি সিরিজ ‘হাউস অব দ্য ড্রাগন’-এর তৃতীয় সিজনের শেষ পর্ব প্রচারিত হওয়ার পর থেকে শুরু হয়েছে তুমুল বিতর্ক। মূল উপন্যাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্র ও ঘটনার রূপায়ণ বদলে দেওয়ায় অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে হেলেনা টারগারিয়েনের ট্র্যাজিক পরিণতি, রাজকুমার মেইলরের...
১ ঘণ্টা আগে
২০০৪ সালে মুক্তি পাওয়া মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমায় শোনা গিয়েছিল পথিক নবীর গাওয়া ‘মানুষ আমি আমার কেন পাখির মতো মন’ গানটি। গানটি লিখেছেন ও সুর করেছেন বিপ্লব চক্রবর্তী। এরপর আর কোনো সিনেমায় পাওয়া যায়নি পথিকের গান। অবশেষ ২২ বছর পর সিনেমায় গাইলেন তিনি।
১ ঘণ্টা আগে