অ্যানিমেশনপ্রেমীদের কাছে ‘মোয়ানা’ খুবই জনপ্রিয় নাম। ডিজনির এই মিউজিক্যাল অ্যাডভেঞ্চার সিনেমা মুক্তি পায় ২০১৬ সালে। সিনেমাটি ছোট-বড় সবার মাঝে দারুণ সাড়া ফেলেছিল। আয় করেছিল প্রায় ৭০০ মিলিয়ন ডলার। আট বছর পর ২০২৪ সালের নভেম্বরে ডিজনি নিয়ে আসে এর সিকুয়েল ‘মোয়ানা ২’। এটিও ঝড় তোলে বক্স অফিসে, আয় করে ১ বিলিয়ন ডলারের বেশি।
আবারও মোয়ানার গল্প দেখা যাবে বড় পর্দায়। তবে এবার লাইভ অ্যাকশনে। অর্থাৎ আগের মতো অ্যানিমেশনে নয়, এবার চরিত্রগুলোতে অভিনয় করেছেন বাস্তবের শিল্পীরা। অবশ্য অ্যানিমেশনও থাকবে কিছু কিছু। সম্প্রতি লাইভ অ্যাকশন মোয়ানার টিজার প্রকাশ করেছে ডিজনি। ২০২৬ সালের ১০ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।
মোয়ানার গল্পে দেখা যায়, পলিনেশিয়ান দ্বীপের রাজকন্যা মোয়ানা মা-বাবার নির্দেশ অমান্য করে একদিন বিপজ্জনক সমুদ্রযাত্রা করে। তার উদ্দেশ্য নিজেদের আবাসস্থল বাঁচানো। পথে তার সঙ্গী হয় দেবতা মাউয়ি ও তার পোষা মোরগ। বিভিন্ন প্রাণী ও বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয় তারা। দুটি সিনেমাতেই মোয়ানা চরিত্রে কণ্ঠ দিয়েছেন আউলি ক্রাভালিও এবং মাউয়ি চরিত্রে ডোয়াইন জনসন।
লাইভ অ্যাকশন সিনেমায়ও মাউয়ি চরিত্রে অভিনয় করেছেন ডোয়াইন জনসন। অ্যানিমেশনের দুই পর্বে প্রধান চরিত্রে আউলি ক্রাভালিও কণ্ঠ দিলেও ক্যামেরার সামনে তিনি অভিনয় করতে চাননি। তাই নতুন সিনেমায় তিনি যুক্ত হয়েছেন নির্বাহী প্রযোজক হিসেবে। আর মোয়ানা চরিত্রে নেওয়া হয়েছে সিডনিতে জন্ম নেওয়া ১৭ বছর বয়সী অভিনেত্রী ক্যাথেরিন লাগাইয়াকে। এর আগে তাঁকে দেখা গেছে প্রাইম ভিডিওর ‘দ্য লস্ট ফ্লাওয়ারস অব অ্যালিস হার্ট’ সিরিজের তিনটি পর্বে। মোয়ানা সিনেমা দিয়ে প্রধান চরিত্রে অভিষেক হচ্ছে ক্যাথেরিন লাগাইয়ার।
ক্যাথেরিন লাগাইয়া বলেন, ‘এ চরিত্রে অভিনয় করতে পেরে আমি খুব খুশি। কারণ মোয়ানা আমার অনেক পছন্দের চরিত্র। আমার দাদাও এসেছিলেন পলিনেশির দ্বীপরাষ্ট্র সামোয়ার সাভাই থেকে। ফলে আমার চেহারায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের মানুষের ছাপ আছে। মোয়ানা অনেকটা আমার মতোই দেখতে। পর্দায় ওই অঞ্চলের চরিত্র করতে পেরে ভালো লাগছে।’

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৭ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৭ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে