পপ সম্রাট মাইকেল জ্যাকসন প্রয়াত হলেও তাঁর তারকা খ্যাতি কমেনি একটুও। তাঁর জীবনের গল্প পর্দায় তুলে ধরছেন হলিউডের নির্মাতা অ্যান্টনি ফুকো। সেই বায়োপিকে জ্যাকসন চরিত্রে অভিনয় করবেন ভাতিজা জ্যাফার জ্যাকসন। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক অ্যান্টনি ফুকোর বরাতে যুক্তরাজ্যে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
জ্যাফারের ‘মুনওয়াক’র একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করে এই পরিচালক বলেন, ‘এই বায়োপিকে মাইকেল জ্যাকসনের জুতোয় পা গলাবে তার ভাগনে জ্যাফার জ্যাকসন। বছর দুয়েক আগে জাফরের সঙ্গে দেখা হয়েছিল আমার। গোটা দুনিয়া জুড়ে তখনো মাইকেলের চরিত্রের জন্য অভিনেতা খুঁজছিলাম। তাকে দেখার পর মনে হয়েছিল এই চরিত্রটি তার জন্যই।’
‘মাইকেল’ শিরোনামে বায়োপিকটির চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কারে মনোনয়ন পাওয়া জন লোগান। সিনেমাটি প্রযোজনা করেছেন প্রযোজক গ্রাহাম কিং। প্রযোজক গ্রাহামের সঙ্গে পরিচয় ছিল মাইকেল জ্যাকসন ও তার পরিবারের। আশির দশকেই মাইকেলকে নিয়ে সিনেমা নির্মাণের অনুমতিও নাকি চেয়েছিলে তিনি।
জ্যাফারকে মাইকেল চরিত্রে কাস্ট করা নিয়ে গ্রাহাম বলেন, ‘জ্যাফারকে আমি প্রথম দেখি দুবছর আগে। তাকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এতটা মিল কীভাবে হতে পারে। অদ্ভুতভাবে মাইকেলের ব্যক্তিত্বই যেন ফুটে ওঠে জ্যাফারের মাঝে।’
মাইকেল জ্যাকসনের বিখ্যাত কিছু পারফরম্যান্সের পাশাপাশি তাঁর জীবনের অনেক অজানা অধ্যায় তুলে ধরা হবে সিনেমাটিতে।
মাইকেল জ্যাকসনের মা ক্যাথরিন জ্যাকসন বিষয়টিতে খুব খুশি, প্রয়াত ছেলের চরিত্রে অভিনয় করতে যাওয়া নাতি প্রসঙ্গে তিনি বলেন, ‘জ্যাফারকে দেখলেই আমার ছেলের কথা মনে পড়ে, ওরা দুজন দেখতে প্রায় একই রকম। আশা করি, আমাদের পরিবার বিনোদনের ধারাকে এগিয়ে নিয়ে যাবে, পর্দায় তাকে দেখতে অধীর অপেক্ষায় থাকব।’
১৫টি গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী এই শিল্পীর বায়োপিকে আর কে কে অভিনয় করবেন, তা জানা যাবে পরে। সিনেমার চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কারের জন্য মনোনয়ন পাওয়া জন লোগান। এর আগে মাইকেল জ্যাকসনকে নিয়ে যৌন হয়রানির বিষয়ে নির্মিত হয়েছিল তথ্যচিত্র ‘লিভিং নেভারল্যান্ড’। এই তথ্যচিত্র প্রকাশের পর মাইকেল জ্যাকসনের পরিবার এটিকে কুরুচিপূর্ণ ও মিথ্যা বলে উল্লেখ করেছিল। ২০০৯ সালের ২৫ জুন এই কিংবদন্তি পপ সম্রাট মৃত্যু বরণ করেন।

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৬ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৬ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৬ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৬ ঘণ্টা আগে