মার্ভেল কমিকস ভক্তদের অপেক্ষার কিছুটা অবসান হলো। প্রকাশ্যে এল ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ সিনেমার চোখধাঁধানো ট্রেলার। ‘থর’-এর পাশাপাশি ট্রেলারে দেখা মিলেছে সুপার ভিলেন ‘গর’-এর।
‘থর: লাভ অ্যান্ড থান্ডার’-এর ট্রেলারে নির্মাতা তাইকা ওয়াতিতিকে থরের গল্প বলতে শোনা যায়, যে কিনা ৫০০তম বারের মতো পৃথিবীকে রক্ষা করছে। ট্রেলারে গর-এর ভয়াবহ রূপ আর থর-এর অ্যাকশন মুগ্ধ করেছে মার্ভেলপ্রেমীদের। ট্রেলার প্রকাশের এক দিনের মধ্যেই দেখা হয়েছে প্রায় আড়াই কোটি বার।
ছবির কেন্দ্রীয় চরিত্র থরের ভূমিকায় বরাবরের মতো রয়েছেন ক্রিস হেমসওয়ার্থ। গরের চরিত্রে দেখা মিলেছে ক্রিশ্চিয়ান বেলের। ‘গার্ডিয়ান অব গ্যালাক্সি’র পিটার কুইলের ভূমিকায় ক্রিস প্র্যাট ও ভ্যালক্যারির ভূমিকায় রয়েছেন টিজা থম্পসন। সবকিছু ঠিক থাকলে আসছে ৮ জুলাই মুক্তি পাবে ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’।
মার্ভেল কমিকসের বিখ্যাত চরিত্র ‘থর’। মূলত গ্রিক পুরাণের বজ্র দেবতা থরের আদলেই নির্মিত হয়েছে এই চরিত্র। থরের রয়েছে বিশেষ শক্তি; সেই শক্তি লুকিয়ে থাকে তাঁর হাতুড়িতে। আর এই থরের চরিত্রে অভিনয় দিয়ে বিশ্বব্যাপী সাড়া ফেলেছেন ক্রিস হেমসওয়ার্থ।

কমেডি ধাঁচের সিনেমাপ্রেমীদের কাছে বলিউডের ‘গোলমাল’ সিরিজ অত্যন্ত জনপ্রিয়। রোহিত শেঠি পরিচালিত এই সিরিজের সর্বশেষ ছবি ‘গোলমাল অ্যাগেইন’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের অক্টোবরে। এরপর পেরিয়ে গেছে আট বছরের বেশি সময়। অবশেষে ‘গোলমাল’প্রেমীদের অপেক্ষার প্রহর ফুরাতে চলেছে।
৯ ঘণ্টা আগে
প্রথম দিকে প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সর্বোচ্চ চেষ্টা করছে ‘রাক্ষস’ সিনেমার টিম। এক দিনের ব্যবধানে পোস্টারের পর প্রকাশ পেল রাক্ষসের ট্রেলার। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হলেন সিয়াম আহমেদ।
১৮ ঘণ্টা আগে
‘প্রেমের গল্প’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।
২০ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
১ দিন আগে