বিশ্বজুড়ে আলোচিত টিভি সিরিজ ‘ম্যাকগাইভার’ তারকা ক্লু গুলাগার মারা গেছেন। ৫ আগস্ট ক্যালিফোর্নিয়ায় মৃত্যুবরণ করেন এই অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
বার্ধক্যজনিত কারণেই গুলাগারের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার। তাঁর মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তাঁর জামাতা দিয়ানে গোল্ডনার।
প্রায় সাত দশকের দীর্ঘ ক্যারিয়ারে ১৬৫টি টিভি সিরিজ ও সিনেমায় অভিনয় করেন গুলাগার। জনপ্রিয় ‘ম্যাকগাইভার’- সিরিজে তাঁর চরিত্রের নাম ছিল ‘ওয়াল্ট কিরবি’। এছাড়াও তিনি ‘দ্য ভার্জিনিয়ান’ ও ‘দ্য রিটার্ন অব লিভিং ডেড’ সহ বেশ কয়েকটি সিরিজ ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য আলোচিত ছিলেন। বাংলাদেশ টেলিভিশনে ‘ম্যাকগাইভার’ প্রচারের সুবাদে এ দেশের দর্শকের কাছেও আলাদা পরিচিতি পেয়েছিলেন গুলাগার। ম্যাকগাইভারকে নিয়ে নির্মিত সিরিজ ‘থিন আইস’–এও অভিনয় করেন তিনি। গুলাগারের মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। পরিচালক শন বেকারসহ আরও অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।
গত শতকের পঞ্চাশের দশকে অতিথি শিল্পী হিসেবে টিভি সিরিজে অভিনয় শুরু করেছিলেন গুলাগার। ক্যারিয়ারের শুরুর দিকে এনবিসির ‘দ্য টল ম্যান’ সিরিজের দুই সিজনে অভিনয়ের পর নিয়মিত কাজের ডাক পেতে থাকেন তিনি। পরবর্তীকালে ‘দ্য ভার্জিনিয়ান’, ‘দ্য লাস্ট পিকচার শো’সহ বেশ কয়েকটি কাজে পাওয়া গেছে তাঁকে।
আশির দশকে সিনেমায় নিয়মিত হন গুলাগার। অভিনয় করেন ‘দ্য ইনিশিয়েশন’, ‘আ নাইটমেয়ার অন ইলম স্ট্রিট ২: ফ্রেডি রিভেঞ্জ’সহ বেশ কয়েকটি সিরিজে। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত কুয়েন্টিন ট্যারান্টিনোর ‘ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শেষবারের মতো দেখা গেছে গুলাগারকে।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৫ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৯ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৭ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে