হলিউডের জনপ্রিয় ও ব্যবসাসফল অ্যাকশন মুভি ‘টার্মিনেটর’-এর সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগারের নাম। ১৯৮৪ সাল থেকে জেমস ক্যামেরন পরিচালিত এই সিরিজের পাঁচটি চলচ্চিত্রের মধ্যে চারটিতে ছিল তাঁর সরব উপস্থিতি। তবে ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, এই সিরিজ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এ অভিনেতা। হলিউড রিপোর্টারে দেওয়া শোয়ার্জনেগারের সাক্ষাৎকারের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
সম্প্রতি হলিউড রিপোর্টারে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি শেষ হয়নি, কিন্তু আমার কাজ শেষ হয়েছে। আমি বুঝতে পারছি পরিষ্কারভাবে যে বিশ্ব এখন নতুন থিমের টার্মিনেটর চায়। নতুন আইডিয়া নিয়ে কাউকে এগিয়ে আসতে হবে।’
৭৫ বছর বয়সী অভিনেতা বলেন, ‘আমার সাফল্যের বড় অংশ জুড়ে আছে টার্মিনেটর। তাই আমার কাছে সব সময়ই এটি প্রিয় হয়ে থাকবে। প্রথম তিনটি ছবি দারুণ। চতুর্থ কিস্তিতে আমি কাজ করতে পারিনি রাজনৈতিক দায়িত্বের কারণে। পঞ্চম ও ষষ্ঠ কিস্তি সফলতা পায়নি। কারণ, ভালো গল্প ভালো করে লেখা হয়নি।
১৯৮৪ সালে পরিচালক জেমস ক্যামেরনের পরিচালনায় শুরু হয়েছিল বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক অ্যাকশন মুভি ‘টার্মিনেটর’-এর যাত্রা। এরপর সিনেমাটি দর্শকপ্রিয়তা থেকে শুরু করে কাঁপিয়েছিল বক্স অফিস। ‘টার্মিনেটর’-এর মাধ্যমে শোয়ার্জনেগার লাভ করেন মহাতারকার খ্যাতি।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৫ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৯ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৭ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ দিন আগে