চার দিন নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ পাওয়া গেছে প্যারামাউন্ট সিরিজ ‘১৯২৩’ তারকা কোল ব্রিংস প্লেন্টির। তবে জীবিত নয়, উদ্ধার হয়েছে অভিনেতার মরদেহ। মাত্র ২৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে। পারিবারিক সহিংসতার এক ঘটনায় পুলিশের সন্দেহভাজন তালিকায় ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল লরেন্স পুলিশ।
বিবিসি জানিয়েছে, একজন নারী ইমার্জেন্সি অ্যালার্ম বাজানোর পর সেখান থেকে প্রাণপণে ছুটে পালাতে দেখা যায় অভিনেতা ব্রিংস প্লেন্টিকে। এরপর থেকেই তাঁর খোঁজে ছিল পুলিশ। সবশেষ ট্র্যাফিক ক্যামেরায় অভিনেতাকে ঘটনার পরপরই শহর ছেড়ে দক্ষিণমুখী ৫৯ হাইওয়েতে দেখা যায়। জনসন কাউন্টির শেরিফের কার্যালয় থেকে জানানো হয়েছিল, তাঁকে কেউ কোথাও দেখতে পেলে যেন খবর দেয়।
পরিবারও তাঁর খোঁজ করছিল। নিখোঁজের পর থেকেই অভিনেতার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অবশেষে গতকাল শনিবার জঙ্গলের মধ্যে গাড়ির পাশে মরদেহ উদ্ধার হয়।
প্লেন্টির মৃত্যু নিয়ে ইনস্টাগ্রামে বিবৃতি দিয়েছে তাঁর পরিবার। অভিনেতার বাবার পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘আমার ছেলে কোলকে খুঁজে পাওয়া গেছে এবং সে আর আমাদের সাথে নেই, তা নিশ্চিত করে আমি গভীরভাবে শোকগ্রস্ত। যাঁরা কোলের জন্য প্রার্থনা করছেন, তাঁদের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
কোল ব্রিংস প্লেন্টি আমেরিকান ওয়েস্টার্ন ড্রামা টিভি সিরিজ ‘১৯২৩’-এ পিট প্লেন্টি ক্লাউডস চরিত্রে অভিনয় করেছিলেন, এটি হিট প্যারামাউন্ট সিরিজ ইয়েলোস্টোনের একটি প্রিক্যুয়েল।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৯ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৬ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২০ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে