
ফাঁস হয়ে গেল সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজের বিয়ের তারিখ। দীর্ঘদিনের প্রেমিক সংগীত প্রযোজক ও গীতিকার বেনি ব্ল্যাঙ্কোকে আগামী সেপ্টেম্বরে বিয়ে করতে চলেছেন তিনি। ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোর একটি ভেন্যুতে দুই দিনব্যাপী চলবে বিয়ের আয়োজন। এরই মধ্যে অতিথিদের আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ খবর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেলেনা ও ব্ল্যাঙ্কোর পরিবারের সদস্য ও ইন্ডাস্ট্রির কাছের বন্ধুরা। তালিকায় রয়েছে টেইলর সুইফট ও তাঁর প্রেমিক ট্রাভিস কেলসি, ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিনেমার কলাকুশলী, ব্ল্যাঙ্কোর সহকর্মীসহ অনেকে।

উইকেন্ডে হবে এই অনুষ্ঠান। যেহেতু দুই দিনের অনুষ্ঠান, তাই রাত্রিযাপনের জন্য ব্যাগপত্র নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে অতিথিদের।
২০২৩ সালের জুনে প্রেমের সম্পর্কে জড়ান সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো। ওই বছরের ডিসেম্বরে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। এক বছরের মাথায় গত বছরের ডিসেম্বরে বাগদান সারেন তাঁরা। ওই সময় সেলেনা জানিয়েছিলেন, ব্ল্যাঙ্কোর সঙ্গে সব সময় নিরাপদ বোধ করেন তিনি। তাই সারা জীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রেমের সম্পর্কে জড়ানোর আগে একসঙ্গে দুজন বেশ কিছু কাজও করেছেন। সেলেনার ‘কিল এম উইদ কাইন্ডনেস’ গানের প্রযোজক ছিলেন ব্ল্যাঙ্কো, গানটি প্রকাশ পেয়েছিল ২০১৫ সালে। ২০১৭ সালে প্রকাশিত সেলেনার আরেকটি গান ‘ট্রাস্ট নোবডি’ যৌথভাবে লিখেছিলেন ব্ল্যাঙ্কো, প্রযোজনাও করেছিলেন তিনি।

এ ছাড়া ব্ল্যাঙ্কোর ‘আই কান্ট গেট এনাফ’ গানে সহশিল্পী ছিলেন সেলেনা, গানটির ভিডিওতে মডেল হিসেবেও দেখা গেছে তাঁকে।

অভিনয়ের পাশাপাশি সিনেমা নির্মাণের সঙ্গেও যুক্ত ঢালিউডের অ্যাকশন হিরো মাসুম পারভেজ রুবেল। পরিচালনা করেছেন ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘প্রবেশ নিষেধ’, ‘বাঘে বাঘে লড়াই’সহ প্রায় দেড় ডজন সিনেমা। সর্বশেষ ২০০৭ সালে মুক্তি পেয়েছিল তাঁর পরিচালিত ‘রক্ত পিপাসা’ সিনেমাটি।
৫ ঘণ্টা আগে
নতুন করে তৈরি হচ্ছে জনপ্রিয় গান ‘মানুষ বড়ই স্বার্থপর’। গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী রোহান রাজের লেখা ও সুর করা গানটি প্রথম প্রকাশিত হয় সুকুমার বাউলের কণ্ঠে। তাঁর কণ্ঠেই বিভিন্ন প্ল্যাটফরমে গানটির ভিউ হয়েছে ২০ কোটিরও বেশি। পরবর্তী সময়ে একই গান গেয়ে আলোচনায় আসেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় শিল্পী তসিবা।
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে
দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বকুলপুর’। এখন পর্যন্ত প্রচার হয়েছে নাটকটির দুটি সিজন। করোনার কারণে ২৬৪ পর্বে শেষ হয়েছিল প্রথম সিজন। ২০২২ সালে শুরু হয় ‘বকুলপুর সিজন ২’। ২০২৪ সালে ৭৮৮ পর্ব দিয়ে তা শেষ হয়। দুই বছর পর আসছে ধারাবাহিকটির তৃতীয় সিজন।
৫ ঘণ্টা আগে