ক্যারিয়ারের ইতি টানলেন হলিউডের গুণী অভিনেতা ব্রুস উইলিস। ‘অ্যাফাসিয়া’ রোগে আক্রান্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নিলেন অভিনেতা।
বিবিসি জানায়, বুধবার (৩০ মার্চ) ব্রুস উইলিসের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অ্যাফাসিয়ায় আক্রান্ত হওয়ায় শব্দ উচ্চারণে এবং কথা বলতে অসুবিধা হচ্ছে ব্রুস উইলিসের। পাশাপাশি বিভিন্ন শারীরিক সীমাবদ্ধতা দেখা দেওয়ায় অভিনয় ছাড়তে বাধ্য হচ্ছেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের পরিবারের জন্য এটা কঠিন সময়। সবার ভালোবাসা, সহানুভূতি ও সাহায্যের জন্য আমরা কৃতজ্ঞ।’
অ্যাফাসিয়ায় আক্রান্ত ব্যক্তির যোগাযোগ করতে সমস্যা হয়, শব্দ উচ্চারণ এবং কথা বলতে অসুবিধা হয়। কখনো লেখার ক্ষেত্রেও অক্ষমতা তৈরি হতে পারে।
৬৭ বছর বয়সী অভিনেতা ব্রুস উইলিস চার দশক ধরে অভিনয় করছেন। ক্যারিয়ারে প্রায় ১০০ সিনেমায় অভিনয় করেছেন উইলিস; যার মধ্যে ‘পাল্প ফিকশন’ ও ‘দ্য সিক্সথ সেন্স’ দর্শকদের পাশাপাশি চলচ্চিত্রবোদ্ধাদের কাছেও প্রশংসিত হয়েছে। এ পর্যন্ত একটি গোল্ডেন গ্লোব ও দুটি এমি অ্যাওয়ার্ডসহ নানা পুরস্কার জিতেছেন তিনি।

৮ মার্চ বিশ্ব নারী দিবস। এ উপলক্ষে ৭ মার্চ সন্ধ্যায় বিশেষ আয়োজন সাজিয়েছে নাট্যদল স্বপ্নদল। আয়োজনের প্রথম ভাগে প্রদান করা হবে আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা ২০২৬। এ বছর সম্মাননা পাচ্ছেন নাট্যজন শামীমা শওকত লাভলী। দ্বিতীয় ভাগে থাকছে ‘হেলেন কেলার’ নাটকের প্রদর্শনী।
৪ ঘণ্টা আগে
শিহাব শাহীনের পরিচালনায় ‘ক্যাকটাস’ নামের ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন প্রীতম হাসান ও মেহজাবীন চৌধুরী। আগেই জানা গিয়েছিল এই সিরিজে অ্যাকশন চরিত্রে দেখা যাবে প্রীতমকে। নতুন খবর ক্যাকটাসে প্রথমবার অ্যাকশন নিয়ে হাজির হচ্ছেন মেহজাবীন। গতকাল প্রকাশিত ক্যাকটাস সিরিজের টিজারে এভাবেই দেখা...
৪ ঘণ্টা আগে
রাজপরিবারের সিংহাসনের লড়াইয়ের গল্প এবার আসছে বড় পর্দায়। ২০১৯ সালে এইচবিওতে ‘গেম অব থ্রোনস’ ফ্যান্টাসি সিরিজের প্রচার শেষ হলেও এর রেশ এখনো রয়ে গেছে। অনেক আগে থেকেই এ গল্প সিনেমায় আনার পরিকল্পনা করছে ওয়ার্নার ব্রস। এত দিনে সে পরিকল্পনা বাস্তবতার মুখ দেখতে চলেছে।
৪ ঘণ্টা আগে
অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাস্টিস ফর ইকরা নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম। গতকাল দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ফটকের সামনে এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিনেতা আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথিকে বয়কটের
১৪ ঘণ্টা আগে