বিতর্কিত ধর্মগুরু জিম জোনসকে নিয়ে ছবি হচ্ছে হলিউডে। জোনসের চরিত্রে অভিনয় করবেন অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবির চিত্রনাট্য লিখেছেন স্কট রোজেনবার্গ। ছবিটি প্রযোজনা করবেন হলিউডের মেট্রো গোল্ডেন মায়ার।
জিম জোনস নিজেকে ঈশ্বর ভাবতেন। ৯১৮ জন মানুষকে খুন করেছিলেন সায়ানাইড খাইয়ে। এর মধ্যে ৩০৪ জন শিশুও ছিল। জিম জোনস নিজেকে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বলেও দাবি করতেন।
হলিউড রিপোর্টারের সূত্রে জানা গেছে, জিম জোনসের ভূমিকায় অভিনয়ের পাশাপাশি ছবির সহ-প্রযোজক হিসেবেও থাকবেন ডিক্যাপ্রিও।
১৯৭৮ সালে এই ধর্মগুরু সারা বিশ্বে তুমুল হইচই ফেলে দিয়েছিলেন। সেই বছরের ১৮ নভেম্বর গায়ানার এক গভীর জঙ্গলে তিনি ৯১৮ জন আমেরিকান অনুসারীকে সায়ানাইডমিশ্রিত একধরনের পানীয় বিলি করেন এবং তা পান করে সবাইকে আত্মহত্যা করার নির্দেশ দেন। প্রায় সবাই সেই পানীয় গ্রহণের মাধ্যমে আত্মহত্যা করেন। এটি পৃথিবীর ইতিহাসের অন্যতম বৃহৎ গণ-আত্মহত্যা।
গায়ানার জঙ্গলে নিজের অনুসারীদের নিয়ে আলাদা বসতি গড়ে তুলেছিলেন জোনস। বিশেষজ্ঞদের মতে, এটি আত্মহত্যা নয়, বরং খুন।
আগামী ১০ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ডিক্যাপ্রিও অভিনীত ছবি ‘ডোন্ট লুক আপ’। অ্যাডাম ম্যাককের এ ছবিতে ডিক্যাপ্রিওর বিপরীতে অভিনয় করেছেন জেনিফার লরেন্স। এ ছাড়া, কিছুদিন আগে মার্টিন স্করসিসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবির শুটিং শেষ করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও।
নব্বইয়ের দশকের শুরুতে টেলিভিশন ধারাবাহিক দিয়ে অভিনয়জীবন শুরু করেন ডিক্যাপ্রিও। রোমান্টিক ছবি ‘টাইটানিক’-এর জ্যাক চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী তারকা খ্যাতি অর্জন করেন তিনি। ছবিটি সে সময় এবং পরবর্তী এক দশক সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল।
অস্কারের জন্য সাতবার মনোনয়ন পাওয়া এই শিল্পী ২০১৬ সালে ‘দ্য রেভেন্যান্ট’ ছবির জন্য জেতেন সেরা অভিনেতার অস্কার। আজ এ অভিনেতার জন্মদিন।

প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডেসপিকেবল মি’-এর সপ্তম সিনেমা ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’। আগামী ২৮ অক্টোবর পিককে মুক্তি পাবে সিনেমাটি।
৮ ঘণ্টা আগে
জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
২০ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
২০ ঘণ্টা আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
২০ ঘণ্টা আগে