চলতি বছরের মার্চে অস্কারের মঞ্চে কৌতুক অভিনেতা ক্রিস রককে চড় মারেন হলিউড অভিনেতা উইল স্মিথ। তখন তিনি নানা রকম সমালোচনার মুখোমুখি হন, অস্কার গালা এবং অ্যাকাডেমির অন্যান্য অনুষ্ঠানে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয় তাঁকে।
সেই ঘটনার প্রায় আট মাস পর প্রথমবারের মতো মুখ খুললেন স্মিথ। ‘দ্য ডেইলি শো উইথ ট্রেভর নোয়াহ’ নামের একটি অনুষ্ঠানে তিনি বলেন, রাগের বশবর্তী হয়েই তিনি ক্রিস রককে চড় মেরেছিলেন।
অস্কারের সেই রাতকে তাঁর জীবনের সবচেয়ে ভয়াবহ রাত বলে আখ্যা দিয়েছেন স্মিথ। তিনি বলেন, ‘আমি সে রাতে কীসের মধ্য দিয়ে গিয়েছি, সেটা আপনারা কেউ জানেন না, অবশ্যই আমি আমার আচরণের পক্ষে এখানে কোনো সাফাই গাইছি না।’
স্মিথের মতে, ‘আমার মনে হয়, একজন কখনোই জানবে না, অন্যজন কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।’ যদিও সেই পরিস্থিতি সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি অভিনেতা।
স্ত্রীর ন্যাড়া মাথা নিয়ে রসিকতা করার কারণে গত ২৭ মার্চ অস্কার অনুষ্ঠান চলাকালীন কৌতুক অভিনেতা ও উপস্থাপক ক্রিস রককে মঞ্চে উঠে চড় মেরেছিলেন উইল স্মিথ। তাঁর স্ত্রী অ্যালোপেশিয়া রোগের কারণে মাথার চুল হারিয়েছিলেন। তাই এমন একটি স্পর্শকাতর বিষয়ে রসিকতা নিয়ে স্মিথ মাথা ঠান্ডা রাখতে পারেননি।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৬ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৭ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৮ ঘণ্টা আগে