২০২১ সালের ২১ অক্টোবরের ঘটনা। হলিউডের ‘রাস্ট’ সিনেমার শুটিং চলছিল নিউ মেক্সিকোতে। চিত্রনাট্য অনুযায়ী নিজের পিস্তল থেকে গুলি ছুড়বেন ‘মিশন ইম্পসিবল’খ্যাত অভিনেতা অ্যালেক বল্ডউইন। রাস্ট সিনেমার সহপ্রযোজকও তিনি। শুটিংয়ের জন্য রাখা খেলনা পিস্তল ক্যামেরার দিকে তাক করে গুলি ছুড়লেন অ্যালেক বল্ডউইন। হঠাৎ ঘটে যায় এক অপ্রত্যাশিত দুর্ঘটনা।
অ্যালেক বল্ডউইনের হাতের নকল বন্দুক থেকে ছুটে আসে আসল গুলি! সঙ্গে সঙ্গে মৃত্যু হয় চিত্রগ্রাহক হ্যালাইনা হাটচিনসের। গুরুতর আহত হন রাস্ট সিনেমার পরিচালক জোয়েল সৌজা।
পুলিশের তথ্য অনুযায়ী, বল্ডউইনের হাতে পিস্তলটি তুলে দিয়েছিলেন সিনেমার সহপরিচালক। সবাই জানতেন, এটা ছিল নকল পিস্তল, যাতে কোনো গুলিও ছিল না। এ ঘটনার পর হত্যা মামলা দায়ের করা হয় অ্যালেক বল্ডউইনের বিরুদ্ধে। তবে অভিনেতা বারবার দাবি করে এসেছেন, তাঁর কোনো ধারণাই নেই কীভাবে ওই নকল পিস্তলে আসল গুলি এল!
তিন বছর পর অবশেষে সেই হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেতা। গত শুক্রবার নিউ মেক্সিকোর বিচারক বল্ডউইনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ খারিজ করে দেন। রায় শুনে আদালতে বসেই কান্নায় ভেঙে পড়েন বল্ডউইন।
অনিচ্ছাকৃত খুনের অভিযোগে এ নিয়ে দ্বিতীয়বারের মতো তাঁর বিরুদ্ধে আসা অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত। এ ঘটনায় তাঁকে আর অভিযুক্ত করা যাবে না বলেও উল্লেখ করা হয় শুক্রবারের রায়ে। আলোচিত এই রায়ের পর কান্নায় ভেঙে পড়লেও গণমাধ্যমে কোনো প্রতিক্রিয়া দেননি অ্যালেক বল্ডউইন। দ্রুত স্ত্রীকে নিয়ে আদালত থেকে বেরিয়ে যান তিনি।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৪ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১২ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৫ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে