
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্বের শুটিং ছিল ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের রাজবাড়িতে (রাজা টংকনাথের বাড়িতে)। ৯ জানুয়ারি বৃহস্পতিবার সেখানে শুটিং চলাকালে ভাঙচুরের ঘটনা ঘটে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই অনুষ্ঠানে দর্শকদের চেয়ার ছোড়াছুড়ির কিছু ভিডিও ক্লিপস। গুজব ছড়িয়ে পড়ে, সেটে ভাঙচুরের জেরে নাকি শুটিং বাতিল হয়ে গেছে ইত্যাদির। তবে বিষয়টি মিথ্যা বলে আজকের পত্রিকাকে জানিয়েছে ইত্যাদির প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন।
ফাগুন অডিও ভিশন থেকে জানানো হয়েছে, ইত্যাদির প্রতি পর্বেই স্বল্প সংখ্যক দর্শকদের আমন্ত্রণ জানানো হয়। এবারও আট হাজার প্রবেশ পাস দেওয়া হয়েছিল। কিন্তু ইত্যাদির প্রতি মানুষের ভালোবাসা থেকে দর্শকের সংখ্যা ছাড়িয়ে যায় কয়েক লাখের বেশি। এ কারণেই জটিলতা সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিয়ে ইত্যাদির উপস্থাপক ও পরিচালক হানিফ সংকেত বলেন, ‘মঞ্চে এসে শুনলাম, চারদিক থেকে তিন কিলোমিটারের মতো রাস্তা প্যাকড। পাঁচ লাখের অধিক লোক। এত মানুষকে আমি কোথায় বসতে দেব। লোকজন করল কি, বাঁশের ব্যারিকেড ছিল, তা ভেঙে ঝাঁপিয়ে পড়ল। তখন তো ম্যাসাকার অবস্থা। ওখানে নারী আছেন, শিশু আছে, আছেন বিভিন্ন বয়সী মানুষ। এরপর হাউকাউ শুরু হয়ে গেল। পুলিশ থামানোর চেষ্টা করছে, আমিও করছি। অস্থির অবস্থা। কেউ চেয়ার-ছোড়াছুড়ি করছে।’
পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এরপর কিছু সময় শুটিং বন্ধ রাখা হয়। হানিফ সংকেত বলেন, ‘আমি তখন প্রশাসনকে ডেকে বললাম, ‘এভাবে অনুষ্ঠান করা যাবে না। মানুষ শান্ত হোক, তারপর অনুষ্ঠান শুরু করব। আপাতত আমরা অনুষ্ঠান কিছু সময়ের জন্য বন্ধ রাখি। আমরাও অনুষ্ঠানের দৃশ্যধারণ বন্ধ করে দিয়ে লাইট বন্ধ করে দিলাম। জানিয়ে দিলাম, অনুষ্ঠান আপাতত হচ্ছে না। আপনারা শান্ত হন। লোক যেতে তিন ঘণ্টা লেগে গেল। আসলে সেখানে সমস্যাটা হয়েছে কি, আমরা পরিস্থিতির শিকার হয়ে গেছি। আমরাও বুঝিনি যে এত লোক হবে। কর্তৃপক্ষও বোঝেনি। আমাদের জায়গাটা আসলে আরও বড় হওয়া উচিত ছিল।’
হানিফ সংকেত আরও বলেন, ‘এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এখানে কেউই মারামারি করতে আসেনি, হামলাও করতে আসেনি। দর্শকের কোনো অপরাধ আমি বলব না। কেউ যদি আমাকে ভালেবাসে, তা তো অন্যায় নয়। সেই ভালোবাসা থেকে তারা এসেছে। এরপর বসতে না পারায়, অনুষ্ঠান দেখতে না পারায়, তাদের খারাপ লেগেছে। যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, তা এক থেকে দেড় ঘণ্টার মধ্যে থেমে গেছে। আমরাও চমৎকারভাবে অনুষ্ঠান শেষ করেছি।’
তবে এ ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক খবর ও গুজবে বিরক্তি প্রকাশ করেছেন হানিফ সংকেত। তিনি বলেন, ‘আমার খুব খারাপ লেগেছে, আমাদের সো কলড কিছু মিডিয়া ইউটিউব, ফেসবুকে এবং প্রথম সারির কয়েকটি মিডিয়া এমনভাবে খবর প্রকাশ করেছে, মনে হয়েছে এখানে হামলা হয়েছে, মারামারি হয়েছে। কিন্তু কোনো মারামারি হয়নি। আমার কাছে ন্যুইসেন্স মনে হয়নি। হুলুস্থুল হয়েছে, হুড়োহুড়ি হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে।’
হানিফ সংকেত জানান, এর আগে ময়মনসিংহের ত্রিশাল, তেঁতুলিয়াসহ কয়েকটি জায়গায় অতিরিক্ত লোকসমাগমের জন্য ইত্যাদির শুটিংয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তবে এবারের মতো কোনোবারই শুটিং বন্ধ রাখতে হয়নি।

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী। সোলস ব্যান্ডের কণ্ঠশিল্পী ছিলেন তিনি, এককভাবেও গেয়েছেন অসংখ্য গান, প্লেব্যাক করেছেন সিনেমার গানে। অনেক দিন পর আবারও গান নিয়ে আসছেন তপন চৌধুরী। তবে কণ্ঠশিল্পী নয়, সুরকার হিসেবে। সংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপের জন্য একটি গানের সুর করেছেন তপন চৌধুরী। গানটি লিখেছেন
২ ঘণ্টা আগে
শাহরুখ খানকে নিয়ে ২০২৩ সালে ‘ডানকি’ বানানোর পর থেকে কৌতূহল ছিল, রাজকুমার হিরানির পরবর্তী প্রজেক্ট কী হবে! মাঝে শোনা গিয়েছিল, ‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েল বানাতে চলেছেন তিনি। ‘মুন্না ভাই’-এর তৃতীয় পর্ব তৈরির পরিকল্পনা করছেন, এমন খবরও এসেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন...
২ ঘণ্টা আগে
কোভিডের সময়েই লম্বা একটা বিরতি নেন শাকিব খান। চলে যান যুক্তরাষ্ট্রে। দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রে থাকার পর ২০২২ সালে দেশে ফেরেন। সেই থেকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে এখনো ধরে রেখেছেন শীর্ষস্থান। শুধু ব্যবসায়িক সাফল্য নয়, লুক ও অভিনয় দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ঢাকাই সিনেমার এই নায়ক।
২ ঘণ্টা আগে
গাজা ইস্যুতে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরিবোর্ডের সদস্যদের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে উৎসব বর্জনের ঘোষণা দিয়েছেন ভারতীয় লেখিকা অরুন্ধতী রায়। গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়্যারে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
১৮ ঘণ্টা আগে