জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমির বাবা মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মিমির বাবার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।
মৃত্যুর সংবাদটি দিয়ে সুবর্ণা মুস্তাফা তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আমাদের প্রিয় বন্ধু আফসানা মিমির বাবা মারা গেছেন। বাদ জোহর মিমির বাসস্থান উত্তরা ১৪ নম্বর সেক্টরে। তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। শান্তিতে ঘুমাও খালু।’
সেই পোস্টে মৃত্যুর কারণ উল্লেখ করেননি সুবর্ণা মুস্তাফা। তবে প্রিয়জনের মুখটি শেষবারের মতো দেখার জন্য মিমির বাড়ির ঠিকানা উল্লেখ করেছেন অভিনেত্রী।
আফসানা মিমির বাবার নাম সৈয়দ ফজলুল করিম। তিনি পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। মা শিরীন আফরোজ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।
আফসানা মিমি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৯০ সালে বাংলা টেলিভিশনে ‘কোথাও কেউ নেই’ নাটকে (বকুল চরিত্রে) অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। তার পর থেকে বহু টেলিভিশন নাটক এবং কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।
১৯৯২ সালে আজিজুর রহমানের ‘দিল’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় মিমির। তারপর ‘নদীর নাম মধুমতী (১৯৯৪) ’, ‘চিত্রা নদীর পাড়ে (১৯৯৯) ’, ‘প্রিয়তমেষু (২০০৯)’ ছবিতে অভিনয় করেন।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৫ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৩ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৭ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে