দীর্ঘ ১৩ বছর পর আবার ছোট পর্দায় আসছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী মডেল, নৃত্যশিল্পী ইপশিতা শবনম শ্রাবন্তী। কিন্তু অভিনয় করতে নয়, অভিনয় থেকে কেন দূরে আছেন, সে কথা জানাতে আসবেন তিনি। মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’। ঈদে এই অনুষ্ঠানের বিশেষ আয়োজনের অতিথি হয়ে আসছেন শ্রাবন্তী। সেখানেই তিনি জানাবেন ব্যক্তিজীবনের টক-ঝাল-মিষ্টি কিছু সম্পর্কের কথা।
শ্রাবন্তী সর্বশেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ২০১০ সালে। নুরুল আলম আতিক পরিচালিত ‘ডালিম কুমার’ নাটকের পর তাঁকে আর অভিনয় করতে দেখা যায়নি। কেন এক যুগের বেশি সময় ধরে অভিনয় থেকে দূরে আছেন, শোনাবেন সে কথা। আরও শোনাবেন জনপ্রিয়তার প্রাপ্তি-অপ্রাপ্তির গল্প এবং জানাবেন সামনের দিনগুলোতে তাঁর নতুন পরিকল্পনার কথা।
রুম্মান রশীদ খান ও খালেদার সঞ্চালনায় অনুষ্ঠানের এই পর্ব প্রচারিত হবে মাছরাঙা টিভিতে ঈদের চতুর্থ দিন, সকাল ৭টায়। ‘রং নাম্বার’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা শ্রাবন্তী একসময় ‘৫১বর্তী’, ‘সাত চার দুই’, নুরুল হুদা ‘একদা ভালোবেসেছিল’, ‘সিক্সটি নাইন’, ‘জোছনার ফুল’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন। এদিকে নাটকের পাশাপাশি সিনেমায়ও অভিনয় করেছেন শ্রাবন্তী। চিত্রনায়ক রিয়াজের বিপরীতে ‘রং নাম্বার’ সিনেমায় অভিনয় করে বেশ আলোচিত হন তিনি।

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’। দুই বাংলায় হইচই ফেলে দিয়েছিল মোশাররফ করিম অভিনীত সিরিজটি। ২০২১ ও ২০২৩ সালে সিরিজটির প্রথম ও দ্বিতীয় কিস্তি শেষ হওয়ার পর থেকেই দর্শক অপেক্ষায় আছেন তৃতীয় অধ্যায়ের জন্য। ‘মহানগর ৩’ আদৌ আসবে কি না, এমন প্রশ্ন উঠেছে নানা সময়ে।
৫ ঘণ্টা আগে
২০২৪ সালে ওটিটিতে মুক্তি পায় তৌসিফ মাহবুব অভিনীত ওয়েব সিরিজ ‘চক্র’। ভিকি জাহেদের পরিচালনায় এতে তৌসিফ অভিনয় করছেন প্রফেসর হুমায়ূন চরিত্রে। শেয়ার্ড হ্যালুসিনেশন নিয়ে যার অনেক জ্ঞান। সিরিজটি মুক্তির পর প্রশংসিত হলেও আক্ষেপ ছিল তৌসিফের। কারণ, ২০২১ সালে তিনি টিভি ধারাবাহিক হিসেবে চক্রের শুটিং করেছিলেন।
৫ ঘণ্টা আগে
গত চার বছর সিনেমা মুক্তি দেওয়ার জন্য কোরবানির ঈদকে বেছে নিলেও এবার রোজার ঈদে প্রেশার কুকার মুক্তি দিচ্ছেন রাফী। সিনেমার গল্প নির্বাচনেও রেখেছেন চমক। এই সিনেমার প্রধান চার চরিত্রে অভিনয় করছেন শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধ চৌধুরী। নির্মাতা জানান, গল্প দিয়েই চমক দিতে প্রস্তুত...
৬ ঘণ্টা আগে
বিখ্যাত আমেরিকান রক ব্যান্ড ‘বন জোভি’। ‘ইটস মাই লাইফ’, ‘লিভিন’, ‘অন আ প্রেয়ার’, ‘অলওয়েজ’, ‘বেড অব রোজেস’, ‘ইউ গিভ লাভ আ ব্যাড নেম’সহ অনেক জনপ্রিয় গান রয়েছে তাদের ঝুলিতে। চার বছর বিরতির পর ২০২৫ সালে কনসার্টে ফিরছে দলটি। এখন তারা ব্যস্ত ‘ফরএভার ট্যুর’ নিয়ে।
৭ ঘণ্টা আগে