স্তন ক্যানসারে আক্রান্ত ভারতীয় অভিনেত্রী হিনা খান। তবে কঠিন রোগে আক্রান্ত হলেও এত দিন নিজেকে শক্তই রেখেছিলেন তিনি। লড়াই করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে বদ্ধপরিকর বলেই অনুরাগীদের জানিয়েছিলেন অভিনেত্রী। এমনকি কেমো নেওয়ার দিন হাসপাতাল থেকেও ছবি পোস্ট করেছিলেন হিনা খান। তবে এই লড়াই কী সত্যিই সহজ! কেমো থেরাপি নেওয়ার যন্ত্রণা সত্যিই সহ্য করা কঠিন। এবার কেমো নেওয়ার যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। এবার তাই আল্লাহর কাছে সহায়তা চাইলেন হিনা।
আল্লাহর কাছে নিজের যন্ত্রণার কথা জানিয়ে হিনা তাই লিখেছেন, ‘আল্লাহ ছাড়া আর কেউ আমার এই কষ্ট দূর করতে পারবে না। দয়া করো আল্লাহ, দয়া করো।’ নিজের ইনস্টাস্টোরিতে এই আবেগপূর্ণ পোস্ট শেয়ারও করেছেন হিনা। সঙ্গে প্রার্থনার হাতজোড় করা ইমোজিও পোস্ট করেছেন অভিনেত্রী। হিনার এই পোস্টে তাই চোখে পানি এসেছে তাঁর বহু অনুরাগীর। অনেকেই তাই হিনার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
ক্যানসার ও কেমোথেরাপির কারণে এই সময়ে ভয়ংকর রকম চুল পড়ার সমস্যায় ভোগেন রোগীরা। তাঁর সঙ্গেও এমনটাই ঘটবে—এই আশঙ্কায় চুল কেটে ফেলেছেন হিনা। চুল কাটার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন অভিনেত্রী। সেদিন হিনা হাসিমুখে নিজের নতুন লুক গ্রহণ করলেও চোখের পানি সামলাতে পারেননি হিনার মা। সেদিন মাকে আশ্বস্ত করে অভিনেত্রী বলেছিলেন, ‘এটা শুধু চুলই তো মা, তুমি কখনো নিজের চুল কাটোনি! মা কেঁদো না, তোমার শারীর খারাপ করবে তো’। তবু মায়ের মন মেয়ের জন্য কেঁদে ওঠে।
ক্যানসার তাঁর শরীরে ক্ষতচিহ্ন তৈরি করেছে। সম্প্রতি সেই ক্ষতর ছবি পোস্ট করে হিনা জানান, ক্যানসার তাঁর শরীরে যে ক্ষতগুলো তৈরি করেছে, সেগুলো দেখে তিনি কষ্ট পাচ্ছেন না বরং ভালোবাসছেন। কারণ এই দাগগুলোই তাঁর সুস্থ হওয়ার লক্ষণ। গত শনিবার (৬ জুলাই) এমনই একটি পোস্ট করেছেন তিনি। হিনা লেখেন, ‘আমার চোখে যে আশা দেখতে পাচ্ছেন, সেটা আমার আত্মার। আমি এই অন্ধকার টানেলের শেষে আলো দেখতে পাচ্ছি। আমি সুস্থ হচ্ছি। আমি তোমাদের সুস্থতাও চাইছি।’

অবশেষে শুরু হলো ভারতের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে ইনস্টাগ্রামে সৌরভ গাঙ্গুলী স্ট্যান্ডের একটি ছবি পোস্ট করে নিশ্চিত করেছেন, কলকাতার ইডেন গার্ডেন্সে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে সৌরভের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও।
১৬ মিনিট আগে
পুরোনো দিনের জনপ্রিয় গানগুলো আবার ফিরে আসছে নতুন সংগীত আয়োজনে। কেউ কেউ আবার নতুন গানের সঙ্গে মিক্স করছেন পুরোনো জনপ্রিয় গানের অংশ। গত বছরের শেষ দিকে নিজের পুরোনো গানগুলো নতুন সংগীতায়োজনে দর্শক-শ্রোতাদের সামনে নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী।
১ ঘণ্টা আগে
মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত নজরুলসংগীতশিল্পী ডালিয়া নওশীন। আজ বুধবার বেলা ১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
১৬ ঘণ্টা আগে
রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে এফআইআর করার প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াঙ্কা সরকার। শুরু থেকেই প্রযোজনা সংস্থার বক্তব্যে অসঙ্গতি রয়েছে।
১৮ ঘণ্টা আগে