হাস্যরসাত্মক গল্পে নির্মিত হয়েছে দীর্ঘ ধারাবাহিক ‘হাউস হাজবেন্ড’। বানিয়েছেন ফরিদুল হাসান। গল্পে দেখা যাবে, এক গ্রামের প্রতিটি ঘরে আছে ঘরজামাই।
বিয়ের পর ঘরজামাই থাকতে হবে, এমন শর্ত দিয়ে মেয়ের বিয়ে দেওয়া হয় সেই গ্রামে। বিভিন্ন জেলার জামাই বাস করে সেখানে। তাই এ গ্রামে দ্বন্দ্ব-সংঘাত আর পারিবারিক অশান্তি বেশি।
মাহফুজ খানের গল্পে ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন নাজ নাজমা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, আ খ ম হাসান, নাদিয়া আহমেদ, মৌসুমী হামিদ, তারিক স্বপন, মানসী প্রকৃতি প্রমুখ। আজ থেকে প্রতি রবি ও সোমবার রাত ৮টায় এটিএন বাংলায় দেখা যাবে ধারাবাহিকটি।

শাকিব খানকে কেন্দ্র করে অপু বিশ্বাস ও শবনম বুবলীর ভার্চুয়াল দ্বৈরথের গল্প নতুন কিছু নয়। তবে গত বছর অপু জানান, অসুস্থ প্রতিযোগিতায় তিনি থাকতে চান না। আবারও ভক্তদের উদ্দেশে একই বার্তা দিলেন অপু।
১০ ঘণ্টা আগে
আবারও মঞ্চে ফিরছে ক্যাফে দ্য ভলতে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ৩ এপ্রিল বিকেল ৫টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখা যাবে নাটকটি।
১১ ঘণ্টা আগেকয়েক বছরের জল্পনা ও কঠোর গোপনীয়তার পর অবশেষে প্রকাশ পেল রামায়ণ সিনেমার প্রথম ঝলক। রাম চরিত্রে রণবীর কাপুরের কিছু মুহূর্ত প্রকাশ করা হয়েছে প্রায় তিন মিনিটের ভিডিওতে।
১২ ঘণ্টা আগে
৭৯তম কান চলচ্চিত্র উৎসব আগামী ১২ মে থেকে শুরু হয়ে চলবে ২৩ মে পর্যন্ত। এ বছরের উদ্বোধনী সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ফরাসি পরিচালক পিয়েরে সালভাদোরির ‘লা ভেনাস ইলেকট্রিক’।
১৫ ঘণ্টা আগে