দীর্ঘ সময় পর জুটি বেঁধে অভিনয় করলেন সালমান মুক্তাদির ও জান্নাতুল সুমাইয়া হিমি। কোরবানির ঈদ উপলক্ষে তাদের একসঙ্গে দেখা যাচ্ছে ‘আমি প্রেমিক হতে চাই’ নামের নাটকে। মিষ্টি প্রেমের গল্পে নাটকটি রচনা করেছেন লিমন আহমেদ। নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম।
সম্প্রতি এই নাটকের দৃশ্য ধারণের কাজ সম্পন্ন হয়েছে। এটি প্রচারিত হচ্ছে রবি বিঞ্জ অ্যাপে।
নাটকটিতে সালমান ও হিমি ছাড়াও অভিনয় করেছেন মাসুম রেজওয়ান, জাকি আহমেদ জারিফ, আলভী প্রীতি, রাসেল আহমেদ, ডিকন প্রমুখ।
নাটকটি নিয়ে সালমান মুক্তাদির বলেন, ‘নিজের অন্য ব্যস্ততার কারণে মাঝে অনেক দিন অভিনয় করা হয়নি। এখন কিছু কাজ করছি। দেখা যাক কতটুকু করতে পারি। একদম নিয়মিত হব কি না, জানি না। তবে কাজ করব। জিয়া উদ্দিন ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ আর হিমির সঙ্গে এর আগেও কাজ করেছি। খুব মজার একটি গল্পের নাটক। ঈদের আনন্দে এটি দর্শকের মনে বাড়তি খুশি যোগ করবে বলে আমার বিশ্বাস।’
জান্নাতুল সুমাইয়া হিমি বলেন, ‘সালমানের সঙ্গে আগেও কাজ করেছি। অনেক দিন পর আবারও কাজ করে ভালো লাগছে। খুব মজা করে কাজটি করেছি আমরা। মজার কিছু দৃশ্য আছে, সংলাপ আছে। দর্শক বিনোদিত হবেন বলেই আশা করছি।’
পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, ‘ঈদ উৎসবে দর্শক যে ধরনের গল্প পছন্দ করেন, তেমন একটি নাটক ‘আমি প্রেমিক হতে চাই’। পারিবারিক বন্ধন, বন্ধুত্ব, প্রেম—এসব নিয়ে নাটকের গল্পটি। দর্শক উপভোগ করলেই আমাদের শ্রম সার্থক হবে।’
চার বছর আগে সর্বশেষ ২০১৮ সালে একসঙ্গে কাজ করেছিলেন সালমান মুক্তাদির ও জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকটি বেশ প্রশংসিত হয়েছিল।

দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
৮ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নারায়ণগঞ্জে চালু হচ্ছে মাল্টিপ্লেক্সের চেইন শপ স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। ঈদের দিন শহরের জালকুঁড়িতে অবস্থিত সীমান্ত টাওয়ারে এই মাল্টিপ্লেক্সটির উদ্বোধন করা হবে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
৮ ঘণ্টা আগে
রাক্ষস প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রোডাকশন। পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে সিয়াম আহমেদের নায়িকা টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। আইটেম গানে দেখা যাবে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে।
১০ ঘণ্টা আগে
বরাবরের মতো এবারও ঈদে নানা চমক নিয়ে আসছে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। ঈদ উপলক্ষে তৈরি ইত্যাদির এবারের পর্বে দেখা যাবে চারটি মিউজিক্যাল ড্রামা। এতে অভিনয় করেছেন তারকা অভিনয়শিল্পীরা।
১০ ঘণ্টা আগে