প্রতিবারের মতো এবার ঈদ উপলক্ষেও তৈরি হয়েছে বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এবার আনন্দমেলা সেজেছে ভিন্ন আঙ্গিকে। যেখানে নবদম্পতি হিসেবে উপস্থাপনা করছেন সাজু খাদেম ও রুকাইয়া জাহান চমক। তাদের বিবাহোত্তর অনুষ্ঠানে হাজির হয়ে নাচে-গান-আড্ডায় মেতে উঠবেন শোবিজের একঝাঁক জনপ্রিয় মুখ।
পুরো আয়োজন সাজানো হয়েছে সাজু ও চমকের বিয়েকে কেন্দ্র করে। বিয়েবাড়ির আদলে সেট নির্মাণ করে শুটিং করা হয়েছে। দেখা যাবে আসেন সাজু খাদেমের বিয়েতে এসে খুনসুটি ও আড্ডায় মেতে ওঠেন অভিনেতা পলাশ ও ইভানা। এরপর খলনায়ক মিশা সওদাগরের উপস্থিতি সবাইকে ভীত করে তোলে! দর্শকদের সঙ্গে নাটিকাতেও অংশ নেন তিনি।
মোটিভেশনাল স্পিকার সুলাইমান সুখন এবং কনটেন্ট ক্রিয়েটর ডানা ভাই তাদের সুখী দাম্পত্যের ফর্মুলা শেখান। সংগীতশিল্পী কনা, শফি মন্ডল ও মাহতিম সাকিব বিয়েবাড়ির অনুষ্ঠানে গান পরিবেশন করেন। আতিয়া আনিসাও পরিবেশন করেন তার জনপ্রিয় গান চলো নিরালায়।
যমজ দুই ভাই দিব্য ও সৌম্য আসেন ওই বিয়ের দাওয়াতে। যমজ হওয়ার বিড়ম্বনায় পড়তে হয় তাদেরকে। সেই সঙ্গে একটি কুইজ শোতেও অংশ নেন তারা। নারী ক্রিকেটের প্রথম অধিনায়ক সালমা খাতুন ও আইসিসি স্বীকৃত প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার জেসি আসেন সাজু-চমকের বিয়েতে। আড্ডার পাশাপাশি তারাও অংশ নেন ক্রিকেট ম্যাচে।
অভিনেতা অপূর্ব ও পরিচালক শিহাব শাহীন এসেছিলেন তাদের আপকামিং ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’ নিয়ে কথা বলতে। নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, আবুল হায়াত, দিলারা জামান এবং ওয়াহিদা জলি এসেছিলেন তাদের বিয়ে ও বিবাহিত জীবনের নানান ঘটনা-দর্শন জানাতে। চিত্রনায়িকা পূজা চেরী দেখা যাবে তাঁর সিনেমার বিভিন্ন জনপ্রিয় গানের সঙ্গে নৃত্য পরিবেশন করতে। জলের গানের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় বিয়ে বাড়ির অনুষ্ঠান তথা এবারের আনন্দমেলা।
মো মাহফুজার রহমান, মাছুদ এ হাসান ও মোঃ হাসান রিয়াদের প্রযোজনায় আনন্দমেলা প্রচার হবে ঈদুল আজহার দিন বিটিভিতে রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৩ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১১ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৪ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে