ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিম সাইয়ারা তটিনী, যাঁর হাসিতে মুগ্ধ এই সময়ের টেলিভিশন দর্শক। তটিনীর কাছে ভালোবাসাকে নির্দিষ্ট কোনো সংজ্ঞায় সীমাবদ্ধ রাখা যায় না।
ওয়েব সিরিজ ‘তাকদীর’ ও ধারাবাহিক ‘হাউজ নং-৯৬’ দিয়ে তিনি আলোচনায় আসেন। এরপর পরিচালক পিপলু আর খানের ‘কল্পনা’ সিরিজে অসাধারণ অভিনয় তাঁর জনপ্রিয়তা বাড়াতে থাকে। গত বছরের ঈদে ভিকি জাহেদের ‘বাঁচিবার হলো তার সাধ’ ও মিজানুর রহমান আরিয়ানের ‘সুহাসিনী’ তাঁর অভিনয় ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এ বছরের ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত ‘ক্লোজআপ কাছে আসার গল্পে’ অভিনয় করেছেন তিনি। ‘সময় সব জানে’ শিরোনামের গল্পটি পরিচালনা করেছেন সাকিব ফাহাদ। তানজিম সাইয়ারা তটিনীর সঙ্গে এতে অভিনয় করেছেন অভিনেতা শাশ্বত।
তটিনী বলেন, ‘ভালোবাসাকে আসলে আমি নির্দিষ্ট কোনো সংজ্ঞায় সীমাবদ্ধ রাখি না। আমার কাছে এর ব্যাপ্তি অনেক। তবে আমার কাছে মনে হয় ভালোবাসা হলো একটি মায়া। আপনি যেখানে আমার মায়া অনুভব করবেন, এটিই আপনার ভালোবাসা। পরিবার, বন্ধুবান্ধব, কাজ আমার ভালোবাসার জায়গা।’
ভালোবাসা দিবসে তটিনী মিস করেন ছোট সময়ের দিনগুলো। মিস করেন ছোটবেলার বন্ধু, চকলেট আর ডানপিটেপনা।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৮ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৬ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৯ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে