মডেল ও অভিনেত্রী তানজিন তিশাকে মুগ্ধ করে তাঁর সঙ্গে নৈশভোজের সুযোগ পাওয়া যাবে। এজন্য আগ্রহীদের আমেরিকান স্টাইলে নিজের ড্যাশিং লুকের স্টাইলিশ করতে হবে। অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা স্টাইলের অধিকারী ৩০ প্রতিযোগী পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হবেন। তিশার সঙ্গে দেখা করার সুযোগ পাবেন তাঁরা। তাঁদের মধ্যে যিনি তিশাকে সবচেয়ে বেশি মুগ্ধ করতে পারবেন, তিনি পাবেন তিশার সঙ্গে ডিনারে যাওয়ার সুযোগ।
সম্প্রতি ফেসবুকে একটি ভিডিওবার্তার মাধ্যমে ভক্তদের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে তাঁকে ইমপ্রেস করার আহ্বান জানান তিশা। ২১ জুলাই থেকে শুরু হওয়া ক্যাম্পেইনে অংশ নিতে তিশার আপলোডকৃত ভিডিওর কমেন্ট সেকশনে অথবা সরাসরি স্টুডিও এক্স-এর ফেসবুক পেইজের ইনবক্সে #ImpressTanjinTisha, #StudioX I ও #AmericanStyle এই তিনটি হ্যাশট্যাগ ব্যবহার করে নিজের ড্যাশিং লুকের স্টাইলিশ একটি ছবি জমা দিতে হবে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৭ ঘণ্টা আগে