৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো নির্বাচিত হলো বাংলাদেশের কোনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘হইতে সুরমা’ শিরোনামের সিনেমাটি যৌথভাবে নির্মাণ করেছেন অভিনেতা মনোজ প্রামাণিক ও সুব্রত সরকার।
গত বছরের এপ্রিলে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে আয়োজিত ‘ইকো ফিল্ম ল্যাব: ইন্টারন্যাশনাল ফিল্ম রেসিডেন্সি’র অংশ হিসেবে এই চলচ্চিত্র নির্মাণ করেছেন তাঁরা। সেখানে গাইড হিসেবে ছিলেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা-কবি সানাল কুমার শশীধরন।
সিনেমাটির দৃশ্যধারণ হয়েছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর তীরবর্তী তাহিরপুর উপজেলার শনির হাওর এবং এর আশপাশের এলাকায়। নদীদূষণ ও প্রকৃতিকে ধ্বংস করে মানুষ কীভাবে উল্টো প্রকৃতির প্রতিশোধের শিকার হয়, সেটা নিয়েই ব্যঙ্গাত্মক এই চলচ্চিত্র।
জানা গেছে, মস্কো চলচ্চিত্র উৎসবে সিনেমাটির পক্ষে উপস্থিত থাকবেন প্রযোজক বিবেশ রায়, সহপ্রযোজক অসিম আলতোখাইস ও অভিনেতা-পরিচালক মনোজ প্রামাণিক।
অভিনয় করেছেন মিল্লাত হোসেন, ফিরোজ আহম্মেদ, বিজয় দাস, মণিকা দাস, মনজু তালুকদারসহ অনেকে। চিত্রগ্রহণ করেছেন সুপ্তক, সংগীত করেছেন সায়ন্তন। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটে হয়েছে ছবিটির সম্পাদনা। আগামী ২২ এপ্রিল মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্যটি প্রদর্শিত হবে।
উল্লেখ্য, এর আগে রাশিয়ার এ উৎসবের ৪৪ তম আসরে বাংলাদেশের যুবরাজ শামীমের ‘আদিম’ ও ৪৫ তম আসরে নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ প্রদর্শিত হয়েছিল। এর মধ্যে আদিম জিতে নিয়েছিল দুটি বিভাগে পুরস্কার।

কথাসাহিত্যিক সাদাত হাসান মান্টোর ছোটগল্প ‘ঠান্ডা গোশত’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠান্ডা গোশত ২.০’। পরিচালনা ও প্রযোজনা করছেন শাহ নেওয়াজ খান সিজু ও সুমাইয়া আরজু মুহু। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে চলচ্চিত্রটির শুটিং।
২৫ মিনিট আগে
চার বছর আগে মুক্তির আগে গান দিয়ে ঝড় তুলেছিল হাওয়া। হাশিম মাহমুদের লেখা সাদা সাদা কালা কালা গানটি ছড়িয়ে পরেছিল দেশজুড়ে। সেই উন্মাদনা দেখা গিয়েছিল মুক্তির পর। সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেলস্ক্রিন সব জায়গায় ছিল দর্শকের লম্বা ভিড়। বিদেশেও রেকর্ড ব্যবসা করে সিনেমাটি।
৩ ঘণ্টা আগে
খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের এই গল্প এবার দেখা যাবে নতুন আঙ্গিকে। গতকাল প্রকাশ পেল ‘মির্জাপুর দ্য মুভি’-এর টিজার প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো মুক্তির তারিখ। আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মির্জাপুর দ্য মুভি।
৪ ঘণ্টা আগে
পর্দায় সুপারম্যান সফল হলেও বিপরীত চিত্র সুপারগার্লের বেলায়। ৪২ বছর আগে ১৯৮৪ সালে মুক্তি পেয়েছিল প্রথম ‘সুপারগার্ল’। সিনেমাটি ‘সুপারম্যান’ সিরিজের স্পিন-অফ হিসেবে নির্মিত হয়েছিল। মুক্তির পর এটি বক্স অফিসে সফল হয়নি এবং সমালোচকদের কাছ থেকেও নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল।
৫ ঘণ্টা আগে