জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক তৈরি হচ্ছে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির পরিচালক বলিউডের শ্যাম বেনেগাল। এরইমধ্যে শুটিং শেষ। চলছে সম্পাদনা পর্যায়ের কাজ। আজ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে এফডিসিতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হলো সিনেমার দুটি পোস্টার, একটি বাংলা ও অন্যটি ইংরেজিতে। পোস্টারে রাখা হয়েছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আবহ।
এতদিন ধরে বলা হচ্ছিল, জাতির পিতার জীবনীভিত্তিক সিনেমাটির নাম ‘বঙ্গবন্ধু’। তবে প্রথম পোস্টার প্রকাশের পর দেখা গেল ভিন্ন নাম— ‘মুজিব, একটি জাতির রূপকার’। নামবদলের বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) পরিচালক ঈশান আলী রাজা বাঙালি বলেন, ‘সিনেমার নাম চূড়ান্ত হয়েছে ‘‘মুজিব- একটি জাতির রূপকার’’। নামটি অনুমোদন দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সিনেমার নাম ‘‘বঙ্গবন্ধু’’ বলা হলেও সেটি চূড়ান্ত নাম ছিল না। সেটাকে ওয়ার্কিং টাইটেল বলা যেতে পারে।’
জানা গেছে, বাংলার পাশাপাশি ইংরেজি ভাষায়ও মুক্তি দেওয়া হবে সিনেমাটি। ইংরেজিতে নাম ঠিক করা হয়েছে ‘মুজিব- দ্য মেকিং অব আ নেশন’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বড় আয়োজনের সিনেমাটি এ বছরই মুক্তি পাওয়ার কথা।
এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। তিনি বলেন, ‘জাতির জনকের বায়োপিকে অভিনয় করতে পেরে আমি সম্মানিত। সিনেমাটি এ বছর মার্চে মুক্তির কথা ছিল। কিন্তু এতে প্রচুর ভিএফএক্সের কাজ করতে হচ্ছে। তাই সময় লাগছে। পরিচালক রাতদিন এক করে পোস্ট প্রোডাকশনের কাজ করছেন। মুক্তির তারিখটি শিগগিরই জানাবেন তিনি।’
২০২০ সালের জানুয়ারিতে মুম্বাইয়ে শুরু হয়েছিল ‘মুজিব- দ্য মেকিং অব আ নেশন’ সিনেমার শুটিং। পরে ঢাকার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করা হয়।

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
৩ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
৪ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
৫ ঘণ্টা আগে