হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ‘দীপ জ্বেলে যাই’ চলচ্চিত্রের কালজয়ী গান ‘এই রাত তোমার আমার’। সেই গানের রেশ ধরেই তৈরি হচ্ছে চলচ্চিত্র। আর তা পরিচালনা করবেন পশ্চিমবঙ্গের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। গানের লাইনেই রাখা হয়েছে এর নাম ‘এই রাত তোমার আমার’, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন।
সঙ্গে এতে পরমব্রতরও অভিনয় করার কথা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আজকাল ইন জানিয়েছে, গতকাল বুধবার প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ অফিসে চলচ্চিত্রটির শুভ মহরত হয়েছে।
হইচই স্টুডিওজ এর জন্য বানানো চলচ্চিত্রটির পটভূমি, ‘একটি রাতের কিছু ঘটনা, কিছু স্মৃতিচারণা’। শোনা যাচ্ছে পরমব্রতর চরিত্রটি হেমন্ত মুখোপাধ্যায়ের আধারে তৈরি হবে। তবে এটি কারও বায়োপিক নয়।
তবে চলচ্চিত্রটি প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমটি পরমব্রতর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। আপাতত এর চিত্রনাট্যের কাজ চলছে। আগামী বছরের শুরুর দিকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সঙ্গে যুক্ত হতে পারেন আরও নামী অভিনেতারা।
সৃজিত মুখোপাধ্যায়ের ‘এক যে ছিল রাজা’ চলচ্চিত্রে সর্বশেষ দেখা গিয়েছিল অঞ্জন দত্ত ও অপর্ণা সেনকে। তাঁদের পর্দায় একসঙ্গে দেখতে আগ্রহ থাকবে দর্শকের।
উল্লেখ্য, পরিচালক এবং অভিনেতা পরমব্রতর হাতে এই মুহূর্তে একাধিক কাজ রয়েছে। তাঁর পরিচালনায় প্রথম সিরিজ ‘পর্ণশবরীর শাপ’ হিট। সম্প্রতি তাঁর পরের সিজনের কথা ঘোষণা করেছেন। প্রথম সিজনের মুখ্য অভিনেতারা পরের বারেও থাকবেন। এ ছাড়া তিনি বানিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’। যা দর্শক-সমালোচক মহলে প্রশংসিত হয়েছিল বেশ। এ বছরই তিনি শেষ করেছেন ‘হাওয়া বদল টু’র কাজ।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
১৮ মিনিট আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
২৬ মিনিট আগে
সানিডেল মিডল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা মঞ্চে আনছে আরব্য রজনীর চিরন্তন গল্প ‘আলাদিন’। নির্দেশনা দিচ্ছেন মো. মিজানুর রহমান মিতুল। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৮ ও ৯ অক্টোবর রয়েছে আলাদিন নাটকের তিনটি প্রদর্শনী। ৮ অক্টোবর একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টা এবং ৯ অক্টোবর...
১ ঘণ্টা আগে
লন্ডনের ওয়েস্ট এন্ডের মঞ্চে দীর্ঘ ৪০ বছর পর নিজের আইকনিক চরিত্রগুলো নিয়ে ফিরছেন বিশ্বখ্যাত ব্রিটিশ কমেডিয়ান রোয়ান অ্যাটকিনসন। ‘রোয়ান লাইভ’ নামের এই শোর মাধ্যমে ‘মিস্টার বিন’, ‘ব্ল্যাকঅ্যাডার’-এর পাশাপাশি ‘নট দ্য নাইন ওক্লক নিউজ’-এর মতো তাঁর ক্যারিয়ারের বিখ্যাত সব পরিবেশনা নতুন করে উপভোগের সুযোগ পাবে
২ ঘণ্টা আগে