অনন্ত জলিল ও বর্ষাকে নিয়ে মোহাম্মদ ইকবাল নির্মাণ করেছিলেন ‘কিলহিম’। এই সিনেমা দিয়েই প্রথম নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে অভিনয় করেন অনন্ত-বর্ষা। গত রোজার ঈদে মুক্তি পাওয়া কিলহিম প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। সেই অনুপ্রেরণা থেকেই ইকবাল নির্মাণ করবেন ‘কিলহিম ২’। এবার অনন্ত-বর্ষার সঙ্গে বাড়তি চমক হিসেবে থাকবেন বলিউড অভিনেতা নানা পাটেকর। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক ও পরিচালক ইকবাল।
আজকের পত্রিকাকে ইকবাল বলেন, ‘কিলহিম ২ নিয়ে নানা পাটেকরের সঙ্গে আমাদের টিমের কথা হয়েছে। এখনো চুক্তিবদ্ধ না হলেও গল্প শুনে পছন্দ করেছেন নানা পাটেকর। মৌখিকভাবে সম্মতি জানিয়েছেন। স্ক্রিপ্ট পাঠাতে বলেছেন। স্ক্রিপ্ট পড়ে কোনো সংশোধনী থাকলে তা করা হবে। আশা করছি, এ মাসেই তাঁর সঙ্গে চুক্তি হয়ে যাবে।’
ইকবাল জানান, তাঁর পরিচিত একজন তামিল পরিচালকের মাধ্যমে যোগাযোগ হচ্ছে নানা পাটেকরের সঙ্গে। কবে থেকে শুরু হবে কিলহিম সিনেমার শুটিং? এমন প্রশ্নের জবাবে ইকবাল বলেন, ‘এখনো শুটিংয়ের তারিখ পরিকল্পনা করিনি। চিত্রনাট্য চূড়ান্ত হলে নানা পাটেকরের সঙ্গে চুক্তি হবে। এরপর অনন্ত ভাই ও তাঁর সঙ্গে বসে শুটিং শিডিউল চূড়ান্ত করব।’
নানা পাটেকর ছাড়া অনন্ত-বর্ষার সঙ্গে আর কে কে থাকছেন, তা এখনই জানাতে চান না ইকবাল। তিনি জানান, অভিনয়শিল্পী তালিকায় আরও চমক থাকছে। জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত।
কিলহিম ২ নিয়ে এই নির্মাতা বলেন, ‘সম্পূর্ণ অ্যাকশন ঘরানার সিনেমা হবে কিলহিম ২। কিলহিমের চেয়েও বেশি অ্যাকশন থাকবে। আশা করছি, গতবারের মতো এবারও দর্শক আমাদের পাশে থাকবেন।’
সম্প্রতি ইকবাল ব্যস্ত আছেন ‘ডেডবডি’ সিনেমা নিয়ে। আগামী রোজার ঈদে মুক্তি পাবে সিনেমাটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান, শ্যামল মাওলা, ওমর সানী, রাশেদ মামুন অপু, অন্বেষা রায় এনি, মিষ্টি জাহান প্রমুখ। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে ইকবালের ‘রিভেঞ্জ’ সিনেমাটি।

দীর্ঘ বিরতির পর মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ দিয়ে ধারাবাহিক নাটকে ফেরার কথা ছিল অভিনেত্রী সুমাইয়া শিমুর। নাটকটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তিনি। জানিয়েছিলেন, অভিনয়কে মিস করছিলেন, ক্যামেরার সামনে আবার ফিরতে পেরে অনেক খুশি।
৯ ঘণ্টা আগে
চিত্রনায়ক সালমান শাহর ৫৫তম জন্মবার্ষিকী আজ। বেঁচে থাকলে আজ ৫৬ বছরে পা দিতেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হন ক্ষণজন্মা এই অভিনেতা। মৃত্যুর ৩০ বছর পর, আজও অমলিন তাঁর জনপ্রিয়তা। সালমান শাহর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে ট্রিবিউট করে নির্মিত হয়েছে ‘ব্যাকডেটেড’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমা।
৯ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘চিরকুট’। সিনেমার প্রেক্ষাপট রাজশাহী বিশ্ববিদ্যালয়। এতে আছে ক্যাম্পাসজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নস্টালজিয়া, প্রেম আর জীবনের নানা গল্প। পরিচালনা করেছেন মুনতাসির আকিব। এটি নির্মাতার প্রথম সিনেমা।
১০ ঘণ্টা আগে
ভারতের অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রির তুলনায় মালয়ালম ইন্ডাস্ট্রি ঠিক কোথায় আলাদা, তা স্পষ্ট করে তুলে ধরেছেন অভিনেতা ও নির্মাতা পৃথ্বীরাজ সুকুমারন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, মালয়ালম সিনেমার সবচেয়ে বড় শক্তি ও বৈশিষ্ট্য হলো—এখানে কোনো তারকা কিংবা প্রযোজনা সংস্থা নয়...
১০ ঘণ্টা আগে