ঘোষণা দেওয়া হয়েছিল মাস দুয়েক আগে। চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির তালিকায় মুক্তির তারিখও বসেছিল ছবিটির নামের সঙ্গে। ২৪ ডিসেম্বর মুক্তির জন্য প্রস্তুত ছিলেন নির্মাতাসহ ছবির অভিনয়শিল্পীরা। অনলাইন-অফলাইনে ওই দিনকে টার্গেট করে শুরু হয়েছিল প্রচার-প্রচারণা। তবে শেষ পর্যন্ত পিছিয়ে গেল ‘আগামীকাল’।
অঞ্জন আইচ নির্মিত এই ছবি ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। নির্মাতা অঞ্জন জানিয়েছেন, মাসখানেক পিছিয়ে দেওয়া হয়েছে ‘আগামীকাল’ ছবির মুক্তির তারিখ। নতুন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। অঞ্জন আইচ বলেছেন, ‘দু-এক দিনের মধ্যে আমরা সবাই একত্রে বসে নতুন মুক্তির তারিখ নিয়ে আলোচনা করব।’
কিন্তু কেন মুক্তির মাত্র এক সপ্তাহ আগে হঠাৎ করে এই সিদ্ধান্ত বদল? ‘আগামীকাল’-এর নির্মাতা অঞ্জন আইচ বলেন, ‘প্রযোজকসহ আমরা সবাই মিলেই এ সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু এটি বেশ বড় বাজেটের ছবি। তাই চেয়েছি আরেকটু প্রচার-প্রচারণা করে তারপর মুক্তি দিতে। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত অনেক ছবির ব্যবসা ভালো যাচ্ছে না। এই পরিস্থিতিতে তাড়াহুড়া করে ছবি মুক্তি দিলে দর্শক জানতেই পারবে না। আমরা চাই এই ছবি মুক্তির খবর সবার কানে পৌঁছে যাক।’
‘আগামীকাল’ ছবির শুটিং শুরু হয় ২০১৯ সালে। ঢাকার সাভার, কক্সবাজার, বান্দরবান, মানিকগঞ্জ ও গাজীপুরে শুটিং হয়েছে।
ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন মামনুন ইমন ও জাকিয়া বারী মম। ইমন আছেন সদ্য পাস করা এমবিবিএস শিক্ষার্থী আর মমকে দেখা যাবে দরিদ্র পরিবারের অনাথ সন্তান হিসেবে।
‘আগামীকাল’ ছবিতে আরো অভিনয় করেছেন টুটুল চৌধুরী, সূচনা আজাদ, আশীষ খন্দকার, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ, তারিক স্বপন, সাবেরী আলম, সুজাত শিমুল প্রমুখ।
২৪ ডিসেম্বর ‘আগামীকাল’ মুক্তি না পেলেও ওই দিন সিনেমা হলে আসবে ‘মৃধা বনাম মৃধা’। এই ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও নোভা।

সানিডেল মিডল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা মঞ্চে আনছে আরব্য রজনীর চিরন্তন গল্প ‘আলাদিন’। নির্দেশনা দিচ্ছেন মো. মিজানুর রহমান মিতুল। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৮ ও ৯ অক্টোবর রয়েছে আলাদিন নাটকের তিনটি প্রদর্শনী। ৮ অক্টোবর একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টা এবং ৯ অক্টোবর...
১৪ মিনিট আগে
লন্ডনের ওয়েস্ট এন্ডের মঞ্চে দীর্ঘ ৪০ বছর পর নিজের আইকনিক চরিত্রগুলো নিয়ে ফিরছেন বিশ্বখ্যাত ব্রিটিশ কমেডিয়ান রোয়ান অ্যাটকিনসন। ‘রোয়ান লাইভ’ নামের এই শোর মাধ্যমে ‘মিস্টার বিন’, ‘ব্ল্যাকঅ্যাডার’-এর পাশাপাশি ‘নট দ্য নাইন ওক্লক নিউজ’-এর মতো তাঁর ক্যারিয়ারের বিখ্যাত সব পরিবেশনা নতুন করে উপভোগের সুযোগ পাবে
৩৭ মিনিট আগে
আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের তদন্তে সম্প্রতি মুম্বাইয়ের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালায় ভারতের আয়কর বিভাগ। বিভিন্ন খবরে দাবি করা হয়, তল্লাশি চালানো স্থানগুলোর মধ্যে অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের ঠিকানাও রয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন...
১ দিন আগে
আন্তর্জাতিক অঙ্গনে আবারও পুরস্কৃত হলো বাংলাদেশের সিনেমা। ইতালির লুকা চলচ্চিত্র উৎসবের ফিচার ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’। ২০০৫ সাল থেকে ইতালির লুকা শহরে আয়োজিত হয়ে আসছে এ উৎসব।
১ দিন আগে