মুক্তির অপেক্ষায় প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৫০তম ছবি ‘অযোগ্য’। উত্তম-সুচিত্রার পর টালিউডের দর্শকপ্রিয় আরেক জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। এ দুই তারকার সম্পর্কের সমীকরণ নিয়ে বহুবার উঠেছে নানা প্রশ্ন। মাঝে অনেক বছর একসঙ্গে কাজ করেননি তাঁরা। শোনা যায়, ভুল বোঝাবুঝি দূরত্ব এনেছিল দুজনের মধ্যে। অনেক ভক্তের মনেই প্রশ্ন জাগে, কোনো দিনও কি প্রেম করেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা? শুধুই সহকর্মী বা বন্ধু ছিলেন, নাকি আরও কিছু ছিল দুজনের মধ্যে?
ভক্তদের মনে থাকা প্রশ্নকে আরও যেন একটু উসকে দিলেন প্রসেনজিৎ। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়কে বললেন, ‘উত্তম-সুচিত্রার প্রেম ছিল কি ছিল না? থাকুক না, কিছু জিনিস অজানা থাকুক, মানুষ ভাবতে থাকুক। যখন আমরা থাকব না, তখনো যাতে এই আলোচনাটা চলে।’
এ বিষয়ে ঋতুপর্ণার কথায়, ‘আমি তো বলেছি প্রজন্মের পর প্রজন্ম এটাই হাতড়ে যাবে, ওদের মধ্যে সম্পর্ক কী ছিল!’
ঋতুপর্ণার সঙ্গে যোগ করে প্রসেনজিৎ বলেন, ‘সব সম্পর্কের বিশ্লেষণ হয় না। কিছু সম্পর্ক বিশ্লেষণের বাইরে। সেই জায়গাটাকে ছেড়ে রাখাই ভালো’।
প্রসঙ্গত, আগামী ৭ জুন মুক্তি পাবে ‘অযোগ্য’। কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন—শিলাজিৎ মজুমদার, লিলি চক্রবর্তীরা। পর্ণা ওরফে ঋতুপর্ণার প্রাক্তন প্রেমিক চরিত্রে দেখা যাবে প্রসেন ওরফে প্রসেনজিৎ। আর পর্ণার স্বামী রক্তিমের চরিত্রে শিলাজিৎ। তাঁদের তিনজনের সম্পর্কের ওঠাপড়া, জীবন চলাকে কেন্দ্র করেই এগোবে ছবির গল্প। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি হয়েছে এই সিনেমা।
উল্লেখ্য, ১৫ বছর একসঙ্গে কোনো সিনেমা আসেনি প্রসেনজিৎ আর ঋতুপর্ণার। দুজনে ফিরেছিলেন শিবপ্রসাদ আর নন্দিতার ‘প্রাক্তন’ দিয়ে। ব্লকবাস্টার হয়েছিল সেই সিনেমা। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ ছবিতে অভিনয় করেন তাঁরা।

প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডেসপিকেবল মি’-এর সপ্তম সিনেমা ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’। আগামী ২৮ অক্টোবর পিককে মুক্তি পাবে সিনেমাটি।
৪ ঘণ্টা আগে
জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
১৬ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
১৭ ঘণ্টা আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
১৭ ঘণ্টা আগে