মারা গেছেন চলচ্চিত্র পরিচালক শাহ আলম মণ্ডল। আজ শনিবার সন্ধ্যায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। শাহ আলম মণ্ডলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির উপমহাসচিব কবিরুল ইসলাম রানা (অপূর্ব রানা)।
ফেসবুকে অপূর্ব রানা লেখেন, ‘চলচ্চিত্র পরিচালক শাহ আলম মণ্ডল ভাই সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ইউনাইটেড হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন শাহ আলম মন্ডল। তাঁর দুটি কিডনি ড্যামেজ ছিল। গত কয়েকদিন ধরে তিনি হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই মারা যান।
চিত্রনায়ক কায়েস আরজু জানিয়েছেন, আজ রাতেই দেশের বাড়ি রংপুরে দাফনের উদ্দেশে নেওয়া হবে শাহ আলম মণ্ডলের মরদেহ। সেখানে রোববার দাফন করা হবে তাঁকে।
শাহ আলম মণ্ডল তিনটি সিনেমা পরিচালনা করেছেন। তাঁর প্রথম সিনেমা ছিল ‘ভালোবাসা সীমাহীন’। এ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল চিত্রনায়িকা পরীমণির। বাকি দুটি সিনেমা হলো ‘আপন মানুষ’ ও ‘ডনগিরি’।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৩ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে