চিত্রনায়িকা মাহিয়া মাহি পড়েছেন ফ্যাশন ডিজাইনিংয়ে। পোশাক ডিজাইন করতে দারুণ ভালো লাগে তাঁর। তবে অভিনয়, নাচ, গান, ফ্যাশন ডিজাইন—এগুলোর বাইরেও চিত্রনায়িকা মাহিয়া মাহির ভিন্নরকম একটি শখ আছে। পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহার করে ল্যাম্পশেড, ফুলদানি এসব বানান তিনি। অবসরে এটিই মাহির পছন্দের কাজ।
এই বিষয়ে মাহিয়া মাহি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রত্যেক মানুষের ভেতরেই কিছু সুপ্ত দক্ষতা থাকে। আমার দক্ষতার জায়গা এটি। বলতে পারেন এটি আমার প্যাশন। যদিও এখন ব্যস্ততার মধ্য দিয়ে সময় যাচ্ছে, তবুও সময় পেলে আমি পরিত্যক্ত জিনিসপত্র ব্যবহার করে অনেক কিছু বানাই।’
দীর্ঘদিন ধরেই এই কাজ করে যাচ্ছেন বলে জানান মাহি। তাঁর মতে, ‘আমরা ব্যস্ততায় যা করি না কেন, আমাদের ভালো লাগার কাজগুলো সময় পেলে করতে হবে। এগুলো আমাদের মন ভালো রাখবে ও আমাদের কাজে গতি এনে দেবে।’
২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মাধ্যমে মাহির চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর ‘অগ্নি’, ‘কি দারুণ দেখতে’, ‘দবির সাহেবের সংসার’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’ এবং ‘দেশা: দ্য লিডার’ চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন মাহি। ‘রোমিও বনাম জুলিয়েট’ চলচ্চিত্রের মাধ্যমে ২০১৫ সালে টালিউডে অভিষেক ঘটে তাঁর। একই বছর মুক্তি পায় ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত অগ্নির দ্বিতীয় কিস্তি ‘অগ্নি ২’ চলচ্চিত্রটি।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৬ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৪ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৮ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে