গত ২৭ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তী। আর তারপর থেকেই বিপাকে আছেন বিজেপি নেতা অনুপম হাজরা, যাঁর সঙ্গে পরম-পিয়ার কোনো সম্পর্ক নেই। তবে এ বিয়ে নিয়ে তিনি পড়েছেন বিপদে। গতকাল বুধবার সংবাদ সম্মেলনে অনুপম হাজরা জানিয়েছেন, অনুপম রায়কে পাঠানোর বদলে সহানুভূতি পাঠানো হচ্ছে তাঁকে।
অনুপম রায়ের সাবেক স্ত্রী পিয়া চক্রবর্তী। ২০২১ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। অনুপম রায় ও পিয়া চক্রবর্তীর বিচ্ছেদ ঘোষণার পর থেকেই তৃতীয় ব্যক্তি হিসেবে সামনে আসে পরমব্রতর নাম। পিয়া ও পরমব্রতর ঘনিষ্ঠতার কারণেই নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন অনুপম-পিয়া—এমন কথাও ছড়িয়েছিল। যদিও সেই সব কথা রীতিমতো উড়িয়ে দেন অনুপম। জানান, তাঁরা কেবল বন্ধুই।
কিন্তু মাত্র দুই বছরের মধ্যেই তাঁরা বিয়ে করে সবাইকে চমকে দেন। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপমকে সবাই জানাচ্ছেন সমবেদনা। তবে অনেকের এই সান্ত্বনা অনুপম রায়ের বদলে পাচ্ছেন অনুপম হাজরা। অনেকেই তাঁর সঙ্গে অনুপম রায়কে গুলিয়ে ফেলেছেন। সে জন্যই তিনি সংবাদ সম্মেলন ডেকে সেই ভুল ধরিয়ে দিলেন।
এদিন অনুপম হাজরা বলেন, ‘অনুপম রায়ের যে সহানুভূতি পাওনা, সেটা আমাকে পাঠানো হচ্ছে। সে জন্য যেহেতু এখনো পর্যন্ত মেসেজ পাচ্ছি—ভেঙে পড়ো না—এসব আসছে, তাই আমার মনে হলো সবাইকে একটা বার্তা দেওয়া প্রয়োজন যে আপনারা রায়কে পাঠাতে গিয়ে হাজরাকে পাঠিয়ে দিচ্ছেন এই মেসেজ। আপনারা সমবেদনা জানাতেই পারেন, কিন্তু ঠিক মানুষটাকে জানান। আমার তো এখন ঠিকমতো বিয়েই হলো না। বিয়ে না হওয়া একটা মানুষকে এমন মেসেজ পাঠাচ্ছেন, ব্যাপারটা কেমন না!’

দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
৯ ঘণ্টা আগে
চলতি বছরে ৩৫ বছরে পা দিয়েছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। এ উপলক্ষে দলটি নানা আয়োজন সাজিয়েছে। একই সঙ্গে এ বছর শততম মঞ্চায়ন হবে দলটির অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘আমিনা সুন্দরী’র।
১০ ঘণ্টা আগে
পশ্চিমা গণমাধ্যমে মুসলিমদের নিয়ে প্রচলিত একপেশে ধারণাকে ভাঙতে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’। ১১ অক্টোবর ম্যানহাটানের এসভিএ থিয়েটারে বসবে এক দিনের এই ব্যতিক্রমী উৎসব।
১০ ঘণ্টা আগে
এ বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (আইএফএফআর) দিয়ে যাত্রা শুরু হয় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার। গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি।
১০ ঘণ্টা আগে