দেখতে দেখতে এক বছর কেটে গেল। সৌমিত্র চট্টোপাধ্যায়ের চলে যাওয়ার ব্যাথা এখনও নাড়া দিয়ে ওঠে বাঙালির মনে। আর তাই তো ১৫ নভেম্বর সৌমিত্রের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণা করেছেন তারকারা। সোশ্যাল মিডিয়ায় তারকারা শেয়ার করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে নানা কথা, নানা গল্প। গত বছরে ঠিক এ দিনই তো বাংলার সাংস্কৃতিক জগৎ হারিয়েছে কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্য়ায়কে। এই এক বছরে বাবাকে হারিয়ে কেমন কাটছে সৌমিত্রকন্যা ও নাট্য ব্যক্তিত্ব পৌলমী বসুর জীবন?
‘কাজ করে যাও’… সৌমিত্র চট্টোপাধ্য়ায় তাঁর মেয়েকে একথাই বার বার বলতেন। তাই কাজের মধ্যেই বাবার স্মৃতিচারণায় ভেসে গেলেন পৌলমী। তাঁর নাটকের দল ‘মুখোমুখি’র পক্ষ থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানালেন নাটক ‘টাইপিস্ট’-এর মধ্য়ে দিয়েই।
ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে সৌমিত্র কন্যা বলেন, ‘গত এক বছরের মধ্যে শুধু বাবাকে হারাইনি, মাও তো চলে গেলেন কয়েকমাস বাদেই! গভীর শূন্যতা এসেছিল আমার জীবনে, বলতে গেলে আমার এবং ভাই (সৌগত) দুজনের জীবনেই। তারপর একে একে দুর্ঘটনার শেষ নেই। মা, বাবাকে নিয়ে একটু যে বসে ভাবব তার সময়ই পাইনি। ছেলে রণদীপ, মেয়ে মেঘলা করোনা আক্রান্ত হল, রণদীপ করোনা আক্রান্ত হলো দুইবার, হাসপাতালেও ভর্তি করতে হল। কতটা খারাপ সময়ের মধ্য়ে দিয়ে গিয়েছি, সেটা আমি ছাড়া কেউ বুঝবে না। কিন্তু বাবার শিক্ষা ছিল লড়াই করেই বাঁচতে হবে।’
তিনি যোগ করেন,‘না, এটা কোনও রাজনীতির বুলি নয়, এটা বাবাও মেনে চলেছেন, আমিও মেনে চলি। আমার এখন শান্তির জায়গা একটাই, শুধু কাজ করে যাওয়া। এতো ঝড় ঝাপটা সামলেও নাটক করে গিয়েছি।’
বাবার লেখার নাটকে অভিনয় করেছেন। তিনি মনে করেন, এটাই তো তাঁকে শ্রদ্ধা জানানো। তিনি বলেন,‘বাবা দীর্ঘ জীবন বেঁচে ছিলেন, কিন্তু প্রায় আমৃত্যু কাজ করে গিয়েছেন। বলতেন, কোনও বাধার কাছে মাথা নীচু করবে না। লড়াই করে এগিয়ে যাবে। জীবনে হারজিৎ থাকবে, তাতে পিছিয়ে আসা নয় কখনও, হারলেও এগিয়ে যাবার চেষ্টায় যেন কোনও খামতি না থেকে। বাবার সেই কথা মনে রেখেই সংসারের সব ঝক্কি সামলে ও তাঁর আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য আমার।’
বাবার নাটকে নিয়মিত অভিনয় করার চেষ্টা চালিয়ে যাবেন। তিনি জানান, বাবার নামে একটা ট্রাস্ট তৈরিরও চেষ্টা চলছে। বাবার সব কাজ – লেখা, আঁকা ছবি, নাটক, ভাল সিনেমাগুলো সংরক্ষণের চেষ্টা চলছে। তিনি মনে করেন, অনেক বাধা আসবে, তবুও থামার পাত্রী তিনি নন। তার বলেন,‘লড়াই আমার থামবে না। বাবাও আমৃত্যু লড়াই করে গিয়েছেন, আমিও লড়ব।’

‘হালদা’, ‘ছিটকিনি’সহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন রুনা খান। নতুন আরেক সিনেমার শুটিং শুরু করলেন তিনি। ‘জলপবন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন রাজন তালুকদার। এর শুটিংয়ে রুনা খান বর্তমানে আছেন সুনামগঞ্জের হাওর এলাকায়। সেখানে ১৫ আগস্ট থেকে চলছে জলপবনের শুটিং। চলবে এ মাসজুড়ে।
১৬ ঘণ্টা আগে
গত মাস থেকে ইউরোপে সংগীতসফরে ব্যস্ত সময় পার করছেন নগরবাউল জেমস। এখন তিনি রয়েছেন ইতালিতে, পারফর্ম করছেন দেশটির বিভিন্ন শহরে। কয়েক দিন আগে গান শুনিয়েছেন রোম শহরে। সেই কনসার্টের পর জেমস ও তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে হোটেল রুম নোংরা ও অগোছালো রেখে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সত্যি নয় বলে জানিয়েছেন
১৬ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অপূর্বর সিনেমার সংখ্যা মাত্র দুটি। বড় পর্দায় অভিষেক ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে। প্রায় এক দশকের বিরতির পর ২০২৪ সালে টালিউডের ‘চালচিত্র’ সিনেমায় দেখা যায় তাঁকে। এবার আর দীর্ঘ অপেক্ষা নয়, অপূর্ব জানালেন—সিনেমা নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন তিনি। এরই মধ্যে
১৬ ঘণ্টা আগে
গতকাল দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল নতুন দুই হলিউড সিনেমা। হরর ঘরানার ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’-এর সঙ্গে দেখা যাচ্ছে ‘পাও প্যাট্রল: দ্য ডাইনো মুভি’ নামের অ্যানিমেশন সিনেমা।
১৬ ঘণ্টা আগে