দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্পিরিচুয়াল চলচ্চিত্র বিভাগে প্রদর্শীতে হবে গোলাম রাব্বানীর স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘ছুরত’। ১৩ মিনিট ৩০ সেকেন্ডের এই চলচ্চিত্রটি ২৩ জানুয়ারি বিকেল ৫টায় দেখা যাবে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে।
নির্মাতা গোলাম রাব্বানী বলেন, ‘মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এক রকম মনমানসিকতা নিয়ে দিন শুরু করে। এরপর অফিসে বা কাজে যায়, সেখানে আবার মনমানসিকতার পরিবর্তন হয়, রাতে বাসায় ফেরার পর আরেক দফায় পরিবর্তন ঘটে। এই যে পরিবর্তনগুলো, একই মানুষের হাজারটা রূপ—সেটাই চলচ্চিত্রটিতে তুলে ধরতে চেয়েছি। বলতে পারেন এটাই প্লট।’
নীরিক্ষাধর্মী এই চলচ্চিত্রটিতে কোনো সংলাপ নেই। দুটি গান ও আবহ সংগীত রয়েছে। গান দুটি গেয়েছেন শম্পা দাস ও রাশেদ সাগর। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— নওশাবা আহমেদ, মিজানুর রহমান, রাশেদ সাগর, মুন্না, মানিক সাহা।
উল্লেখ্য, এর আগে এটি প্রদর্শিত হয়েছিল নেদারল্যান্ডস উৎসব, ম্যানহাটান ফিল্ম ফেস্টিভ্যাল, লন্ডনের লিট উৎসব, চীনের মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যালে।

২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
২ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
২ ঘণ্টা আগে
সানিডেল মিডল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা মঞ্চে আনছে আরব্য রজনীর চিরন্তন গল্প ‘আলাদিন’। নির্দেশনা দিচ্ছেন মো. মিজানুর রহমান মিতুল। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৮ ও ৯ অক্টোবর রয়েছে আলাদিন নাটকের তিনটি প্রদর্শনী। ৮ অক্টোবর একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টা এবং ৯ অক্টোবর...
৩ ঘণ্টা আগে