সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার। সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক সাকিব ফাহাদ। দেশপ্রেমকে উপজীব্য করে তৈরি হয়েছে সিনেমার কাহিনি। সংবেদনশীল এই সিনেমায় কাহিনির অভিনবত্ব, আধুনিক নির্মাণ ও বিশাল আয়োজনের মাধ্যমে দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার প্রত্যয় জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। এখন চলছে প্রথম লটের শুটিং। এই লটে ক্যামেরার সামনে শাকিব থাকবেন নায়িকা ছাড়া। পরের লট থেকে যুক্ত হবেন সিনেমার নায়িকা। জানা গেছে, সোলজার সিনেমায় শাকিবের নায়িকা হবেন তানজিন তিশা। তবে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি নায়িকার নাম। দ্বিতীয় লটের শুটিং শুরু হলেই আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে তাঁকে। আজ প্রকাশ করা হবে সোলজার সিনেমায় শাকিবের ফার্স্ট লুক।
গতকাল সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছেন শাকিব খান। প্রতিষ্ঠানটির পক্ষে স্বাক্ষর করেন সিইও অজয় কুমার কুণ্ডু। চুক্তি অনুযায়ী সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্সের দুটি সিনেমায় অভিনয় করবেন শাকিব খান। একটি সিনেমা সোলজার, অন্য সিনেমাটির নামসহ বিস্তারিত তথ্য শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
‘মনপুরা’, ‘বিশ্বসুন্দরী’, ‘হাওয়া’সহ বেশ কিছু আলোচিত ও ব্যবসাসফল চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। দেশের সিনেমায় প্রতিষ্ঠানটির ভূমিকা নিয়ে শাকিব খান বলেন, ‘আমরা দেশের বাইরে দেখি, শীর্ষস্থানীয় উদ্যোক্তারা মূলধারার চলচ্চিত্রে বিনিয়োগ করে ইন্ডাস্ট্রিকে বেগবান করেন। দেশের সংস্কৃতির প্রতি অনুরাগী শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী ও তাঁর প্রতিষ্ঠান আমাদের ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদস্বরূপ। তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করছি তাদের মতো করে অন্যান্য প্রতিষ্ঠানও চলচ্চিত্রের স্বার্থে এগিয়ে আসবে, আমাদের এই ইন্ডাস্ট্রি নিয়ে ভাববে।’
সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্সের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী বলেন, ‘শাকিব খান বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নাম। ২৬ বছরের বেশি সময় ধরে শুধু চলচ্চিত্র নিয়েই তিনি ভেবেছেন, সময় দিয়েছেন। সে জন্য তাঁকে সাধুবাদ জানাই। তাঁর সঙ্গে আমাদের প্রতিষ্ঠানের যাত্রা ইন্ডাস্ট্রির জন্য নতুন দ্বার উন্মোচন করবে বলে আমার বিশ্বাস।’

প্রতিবছরের মতো আনন্দ-উচ্ছ্বাসে উৎসবের আমেজে পয়লা বৈশাখ উদ্যাপন করেছে দেশবাসী। বাদ যাননি তারকারাও। বাংলা নববর্ষ উদ্যাপনের ছবি ফেসবুকে পোস্ট করেছেন শোবিজ তারকারা।
১৮ ঘণ্টা আগে
পয়লা বৈশাখ উপলক্ষে আজ ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাচ্ছে শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। নতুন এই ওয়েব ফিল্মটি দেখা যাবে বিনা মূল্যে। বিঞ্জ জানিয়েছে বাংলা নববর্ষ উপলক্ষে কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়াই বিনা মূল্যে উপভোগ করা যাবে ওয়েব ফিল্মটি।
১ দিন আগে
বাংলা পঞ্জিকাবর্ষের প্রথম দিন উপলক্ষে দেশজুড়ে আজ উৎসবের আমেজ। দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে কনসার্ট ও সংগীতানুষ্ঠান। এসব অনুষ্ঠানে গানে গানে দর্শক মাতাবেন খ্যাতিমান শিল্পী ও ব্যান্ড।
১ দিন আগে
উৎসবকে আরও রাঙিয়ে তুলতে নতুন গান প্রকাশ করেন শিল্পীরা। বাংলা নববর্ষ উপলক্ষে নতুন গান নিয়ে এসেছেন বাপ্পা মজুমদার, সোনিয়া, মাহতিম, মেখলা, গানের দল বেঙ্গল সিম্ফনিসহ অনেকে।
১ দিন আগে