
গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে গিয়েছিলেন শবনম বুবলী। সঙ্গে ছিলেন শাকিব খান ও ছেলে বীর। দেশে ফেরার পর গুঞ্জন ছড়ায়, আবার মা হতে চলেছেন তিনি। গত সপ্তাহে এক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে তাঁকে প্রশ্ন করলে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে অস্বীকার করেন বুবলী। এতে নেটিজেনদের ট্রলের মুখে পড়েন অভিনেত্রী। বিষয়টি স্বাভাবিকভাবে নেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় যাঁরা গুঞ্জন ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন বুবলী।
সম্প্রতি রাজধানীতে একটি শোরুম উদ্বোধনে গিয়ে বুবলী বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় এত ট্রল এবং বুলিং হতে দেখে আমার অনেক সহকর্মী আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। আমি কখনোই এসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিইনি। তবে এখন মনে হচ্ছে নেওয়া উচিত। কারণ, এড়িয়ে যেতে যেতে এসব আরও মাথাচাড়া দিয়ে উঠেছে।’
বুবলী আরও বলেন, ‘ইদানীং মেয়েরাই মেয়েদের নিয়ে বেশি ট্রল করে। হিজাব পরা অনেক আপু আছেন, যাঁরা হিজাব পরছেন, আবার এ ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছেন। আমার মনে হয়, এটা আমাদের ধর্মকে অবমাননা করা। কারণ ইসলামে এ ধরনের গীবতকে সবচেয়ে জঘন্য কাজ হিসেবে বলা হয়েছে। এ ধরনের ব্যাপার বন্ধ হওয়া উচিত। দেশে এবং দেশের বাইরে আমাদের শিল্পীদের যেভাবে ছোট করা হচ্ছে, এটা কখনো গ্রহণযোগ্য নয়। তাই আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। আশা করছি দ্রুতই আমাদের দেশের সাইবার ক্রাইম বিভাগের নজরে আসবে বিষয়টি।’
বুবলীর মা হওয়ার গুঞ্জনের সূত্রপাত হয় একটি অনুষ্ঠানে তাঁর নাচের ভিডিও থেকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিও দেখে অনেকে দাবি করেন, ভিডিওতে নাকি বুবলীর বেবিবাম্প বোঝা গেছে! এরপর বেশ কয়েকটি অনুষ্ঠানে ঢিলেঢালা পোশাকে বুবলীর উপস্থিতি তাঁর মা হওয়ার গুঞ্জন আরও বাড়িয়েছে। তবে বিষয়টি নিয়ে এত দিন চুপ থাকলেও এবার আইনি পদক্ষেপের কথা জানালেন অভিনেত্রী।
এদিন দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন বুবলী। তিনি বলেন, ‘কোনো ধরনের রাজনীতির সঙ্গে আমি কখনো থাকিনি। আমার মনে হয়, দেশের সেবা করতে হলে বা মানুষের পাশে থাকতে হলে যেকোনো পেশা থেকেই তা করা যায়। রাজনৈতিক জ্ঞান আমার হয়তো অনেক কম। কিন্তু আমি চাই দেশে স্থিতিশীলতা আসুক। সবাই সবার মতো করে ইতিবাচক পরিবেশে কাজ করার সুযোগ পাক। একজন সচেতন নাগরিক হিসেবে এটিই আমার প্রত্যাশা।’

শুরু হচ্ছে সংগীতবিষয়ক নতুন রিয়েলিটি শো ‘পরিবারের সেরা জুটি’। অন্যান্য শো থেকে এই রিয়েলিটি শো কিছুটা ভিন্ন। এখানে জুটি হয়ে অংশ নিতে হবে, আর হতে হবে একই পরিবারের সদস্য। ব্যতিক্রমধর্মী এই প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকছেন সংগীতশিল্পী সুজিত মোস্তফা, লুৎফর হাসান ও সাজিয়া সুলতানা পুতুল। আয়োজন করেছে সং
৪ ঘণ্টা আগে
বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় র্যাপার ও সংগীতশিল্পী হাসান রহিম। চলতি আগস্টে ঢাকার শ্রোতাদের সামনে পারফর্ম করবেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন হাসান রহিম
৫ ঘণ্টা আগে
মঞ্চের মাধ্যমে অভিনয় শুরু, এরপর সায়েন্স ফিকশন সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ দিয়ে পরিচিতি এবং সবশেষে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে প্রবেশ—সব মিলিয়ে হলিউডের বর্তমান প্রজন্মের অন্যতম সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন স্যাডি সিঙ্ক। সদ্য মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিন
৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১ দিন আগে