নাকফুল। প্রাচীনকাল থেকেই বাঙালি নারীর গয়না হিসেবে নাকফুলের প্রচলন। এবার এই নামেই সিনেমা তৈরি করতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কাওরান বাজারে আরটিভির প্রধান কার্যালয়ে সিনেমার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।
চিরায়ত ভালোবাসার প্রতীক নাকফুল নিয়ে সিনেমার গল্পটি লিখেছেন ফেরারী ফরহাদ। তরুণ নির্মাতা অলক হাসানের পরিচালনায় এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন সময়ের জনপ্রিয় চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা পূজা চেরী।
পূজা চেরী বলেন, ‘নাকফুল একটি নারীর কাছে বিশেষ এক অলংকার। নারীদের কাছে এক আবেগের গয়না। সিনেমাতেও দর্শকের মনে জায়গা করে নিবে। আশা করি কাজটি খুব ভালো হবে। দর্শকরা নিরাশ হবেন না।’
রোশান বলেন, ‘বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে এর আগেও আমি কাজ করেছি। এবারের সিনেমাটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে। গল্পটি আমি পড়েছি, খুবই চমৎকার গল্প। আশা করি এই সিনেমার গল্পটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’
সিনেমাটির নির্মাতা আলোক হাসান বলেন, 'ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। চায়ের দেশ সিলেটের মনোরম পরিবেশে সিনেমাটির দৃশ্যধারণ করা হবে। নির্মানে নতুনত্ব রাখতে চাই। পছন্দের শিল্পীদের পেয়েছি, কাজটি অবশ্যই ভালো হবে। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আরটিভিকেও ধন্যবাদ জানাই।'
‘নাকফুল’ সিনেমায় রোশান-পূজা ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন লুৎফর রহমান জর্জ, আলীরাজ, এল আর সীমান্তসহ অনেকেই।
‘নাকফুল’ সিনেমার চুক্তিবদ্ধের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, ডেপুটি হেড অব নিউজ মামুনুর রহমান খান, বিজ্ঞাপন ও বিপণন প্রধান সুদেব চন্দ্র ঘোষ আর অ্যান্ড ডি প্রধান প্রদীপ ভট্টাচার্য্য প্রমুখ।
সিনেমা সম্পর্কিত আরও পড়ুন:

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
৯ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
৯ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
৯ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
৯ ঘণ্টা আগে