সিনেমা, শুটিং, ফটোশুট, প্রমোশন—কতক্ষণ আর ভালো লাগে! কিছুটা অবসর তো দরকার হয়। একটু নির্জনে বসে, নিজের মতো করে কাটাবার, ভাববার অবসর। জয়া আহসান তাই পরিবারকে নিয়ে একটা দিন কাটিয়ে এলেন জলের কাছে, গাছের কাছে, মাছের কাছে।
চারদিকে পানি। মাঝে একটা চিকন রাস্তা চলে গেছে ছোটমতো বাংলোর দিকে। ওখানে হেঁটে-বসে, বরই পেড়ে, পোষ্যদের সঙ্গে খেলা করে, পরিবারের সঙ্গে হাসি-আড্ডায় দারুণ দিন কাটল অভিনেত্রীর। ফেসবুকে এই ঘোরাঘুরির কিছু ছবি পোস্ট করে জয়া আহসান লিখলেন, ‘পরিবারের সঙ্গে কী দারুণ এক সতেজ বিরতি!’





২৪ জুলাই রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা দেওয়ার পাশাপাশি তাঁর একক সংগীতানুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমি। ৬২ বছরের সংগীতজীবনে শিল্পকলায় এটি ছিল রুনা লায়লার প্রথম একক কনসার্ট।
১০ ঘণ্টা আগে
রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে মোহাম্মদ ইকবাল বানাচ্ছেন ‘গুলশানের চামেলি’। এ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে পশ্চিমবঙ্গের পাখিখ্যাত অভিনেত্রী মধুমিতা সরকারের। এবার এই সিনেমায় যুক্ত হলেন আজমেরী হক বাঁধন।
১১ ঘণ্টা আগে
আসন্ন গ্র্যামি অ্যাওয়ার্ড বয়কট করার সাহসী সিদ্ধান্ত নিয়ে আলোচনার জন্ম দিল বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস। ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য কোনো গান বা অ্যালবাম সাবমিট না করার ঘোষণা দিয়েছেন ব্যান্ডটির সদস্যরা।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত নজরুল উৎসব-২০২৬-এ অংশ নিতে ঢাকায় এসেছেন কলকাতার সংগীতশিল্পী সুমনা চ্যাটার্জি। গতকাল সন্ধ্যায় তিনি গান শুনিয়েছেন নজরুল উৎসবে। আজ সন্ধ্যায় তিনি গাইবেন রাজধানীর বনানীর ১৮ নম্বর সড়কে অবস্থিত আর্টিস্ট ক্লাবে।
১৩ ঘণ্টা আগে