
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন আরিফিন শুভ। এ সিনেমায় তাঁর ১ টাকা পারিশ্রমিকের বিষয়টিও ছিল অন্যতম আলোচিত বিষয়। কিন্তু গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে সেই সিনেমাই তাঁর জীবনে কাল হয়ে দাঁড়ায়। রাজনৈতিক পটপরিবর্তনের পর বাতিল হয়ে যায় তাঁর নামে বরাদ্দ করা সরকারি প্লট। তবে শুভ ছিলেন নিশ্চুপ। অবশেষে প্লট বাতিল ও ১ টাকা পারিশ্রমিক নিয়ে কথা বললেন শুভ।
সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভ জানান, ১ টাকা পারিশ্রমিকের বিনিময়ে তিনি সরকারি জমি পেয়েছেন—এই তথ্যটা ঠিক নয়। শুভ বলেন, ‘১ টাকা নিয়েছি তারপর জমি চেয়েছি। এই তথ্যটি ভুল। আমাকে কোনো জমি দেওয়া হয়নি। আমি কেবল আবেদন করেছিলাম, যা আরও ১৫১ জন শিল্পী করেছিলেন। আবেদনটি ছিল ভবিষ্যতের নিরাপত্তার জন্য। কিন্তু সেই জমির কোনো রেজিস্ট্রেশন হয়নি, আমি সেখানে যাইওনি।’
মুজিব চরিত্রে অভিনয়ের জন্যই রাজনৈতিক টার্গেট হয়েছেন বলে মনে করেন শুভ। তিনি বলেন, ‘আমি খুব ইজি টার্গেট। কারণ, একজন সাধারণ শিল্পী আমি। শিল্পীকে টার্গেট করা সহজ। অথচ অসংখ্য লোকজন ধোরাছোঁয়ার বাইরে। তাদেরকে কিছুই করা যায়নি। এ রকমও হয়েছে যারা আগের সরকারের নির্বাচনী ক্যাম্পেইন করেছে তারাও জমি পেয়েছে। তাদের কিছু হয়নি। সমস্যা হলো মুজিব সিনেমায় মুজিব চরিত্রে অভিনয় করা নিয়ে।’
১ টাকা পারিশ্রমিক নেওয়া প্রসঙ্গে শুভ বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের একটা বড় অবদান আছে। মুক্তিযুদ্ধে আমার বাবা অংশগ্রহণ করেছেন। তাঁর কাছ থেকে অসংখ্য গল্প শুনে বড় হয়েছি। আমার মনে হয়েছিল জীবনে তো টাকা কামাব কিন্তু এই কাজটায় শিল্পীর জায়গা থেকে কিছু না নেই। টাকা নেব না আবার ফ্রিতেও করব না। তাই ১ টাকা নিয়েছিলাম। বাংলাদেশের প্রথম অ্যানিমেটেড ফিল্ম, যেটা জাজ মাল্টিমিডিয়া থেকে হয়েছিল। সেই সিনেমার নায়কের কণ্ঠটাও আমার। সেটার জন্যও টাকা নেই নাই। কিন্তু সেটা কি কেউ জানে?’
রাজনীতিতে নিজের জ্ঞান অত্যন্ত সীমিত উল্লেখ করে শুভ বলেন, ‘আমি সারা জীবন অভিনয়ই করেছি। আমাকে কেউ কখনো রাজনৈতিক কোনো কিছুর সঙ্গে (জড়িত) প্রমাণ করতে পারবে না। আমার মনে হয়, মুজিব সিনেমায় অভিনয় করার কারণেই আমাকে টার্গেট করা হয়েছিল।’

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি স্টেট পার্কে ২০২৪ সালের এপ্রিলে ৩০ বছর বয়সী মাইকা মিলারের মরদেহ উদ্ধারের পর থেকেই তাঁর মৃত্যু ঘিরে নানা প্রশ্নের জন্ম নেয়। ঘটনার ১০ দিন পর কর্তৃপক্ষ জানায়, মাইকা আত্মহত্যা করেছেন।
৭ ঘণ্টা আগে
নতুন আয়োজনে আইয়ুব বাচ্চুর ২০ গানে তৈরি ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে চলছে বিতর্ক। এবার আইয়ুব বাচ্চুর গান বিকৃত করার প্রতিবাদ জানিয়ে উত্তরাধিকার অ্যালবামটি বাতিলের দাবিতে চট্টগ্রামে মৌন প্রতিবাদ ও মানববন্ধন করেছে ‘ভয়েস ফর এবি’।
১৯ ঘণ্টা আগে
কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের ‘পাতার বাঁশরি’ গানের শুটিং হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক বড় সরদারবাড়িতে। গত মাসে গানটি প্রকাশের পর দারুণ প্রশংসিত হয়েছে। কিন্তু এই গানের শুটিংয়ের ফলে স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি।
১৯ ঘণ্টা আগে
রোজার ঈদে ‘প্রিন্স’ মুক্তির পর নতুন আর কোনো কাজের খবর পাওয়া যায়নি তাসনিয়া ফারিণের। তাই ভক্তদের প্রতীক্ষার পালা বেড়েছে দিনকে দিন। সোশ্যাল মিডিয়ায় ফারিণ কোনো পোস্ট দিলে সেখানে নতুন কাজের খবর জানতে চান তাঁরা।
১৯ ঘণ্টা আগে