প্রথমবার আলভীর নির্দেশনায় মিম

প্রথমবারের মতো আলভী আহমেদের নির্দেশনায় সিনেমায় অভিনয় করলেন বিদ্যা সিনহা মিম। সিনেমার নাম ‘জীবন অপেরা’। সম্প্রতি শেষ হয়েছে সিনেমাটির শুটিং। মিম জানিয়েছেন, সিনেমার শুটিং শেষ হয়েছে, পোস্ট প্রডাকশন, সিনেমা মুক্তির পরিকল্পনাসহ বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানাবেন নির্মাতা আলভী আহমেদ।
এ প্রসঙ্গে মিম বলেন, ‘আলভী ভাইয়ের নির্দেশনায় এর আগে আমি কোনো কাজ করিনি। এবারই প্রথম তাঁর নির্দেশনায় সিনেমায় অভিনয় করেছি। শুটিং শেষ হয়েছে। সিনেমাটির প্রচার ও মুক্তি নিয়ে নির্মাতার নিজস্ব পরিকল্পনা রয়েছে। তাই এখনই বিস্তারিত বলতে পারছি না। সময় হলে সিনেমার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সব জানিয়ে দেওয়া হবে। তবে সিনেমার গল্প ও নির্মাণ আমার খুবই ভালো লেগেছে। আমি সিনেমাটি নিয়ে ভীষণ আশাবাদী।’
জীবন অপেরা সিনেমাটি বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত সিনেমা। নির্মাতা আলভী এটা নির্মাণ করছেন তাঁর লেখা একই নামের উপন্যাস অবলম্বনে। গল্পের কেন্দ্রে রয়েছে রফিক নামের এক ব্যক্তি। তার দুটি জীবন প্যারালাল ইউনিভার্সে একসঙ্গে চলতে থাকে। এক জীবনে সে ব্যর্থ প্রেমিক, তার প্রেমিকা শারমিন সিডনিতে গিয়ে বিয়ে করে। অন্য জীবনে তারা সুখে সংসার করছে। শারমিন চরিত্রে অভিনয় করেছেন মিম, রফিক চরিত্রে শরিফুল রাজ। তাঁদের সঙ্গে আরও রয়েছেন মোস্তাফিজুর নূর ইমরান।
রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধেই দারুণ জনপ্রিয় হয়েছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। এরপর ‘দামাল’ সিনেমায় আবার এক হয়েছিলেন তাঁরা। এবার তাঁরা এক হলেন জীবন অপেরায়।
মিম অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সাইফ চন্দনের ‘মালিক’। এতে তাঁর সহশিল্পী ছিলেন আরিফিন শুভ। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখেন মিম। প্রয়াত খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকীর আলো’ সিনেমায় অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

‘দীর্ঘদির পর শুটিং করে মনে হচ্ছে ঘরে ফিরে এলাম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে অনুভব হলো, সত্যি এখন আমি সুস্থ’—কথাগুলো অভিনেতা ফজলুর রহমান বাবুর। দীর্ঘদিন পর নাটকের শুটিংয়ে ফিরে এভাবেই নিজের অনুভূতির কথা জানালেন অভিনেতা।
১৭ মিনিট আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে গিয়ে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁর অভিযোগ, একদল বাংলাদেশি তাঁর দিকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মেরেছেন। শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি তাঁর মুঠোফোন ফেলে দেওয়া হয়েছে।
৩৪ মিনিট আগে
নতুন দুই গান নিয়ে আসছেন সংগীতশিল্পী সুজানা রূপা। গান দুটির শিরোনাম ‘রূপকন্যা’ ও ‘তোর কথা যে ভুলতে পারব না’। রূপকন্যা গানটি লিখেছেন ও সুর করেছেন রুস্তম মল্লিক। তোর কথা যে ভুলতে পারব না গানটি লিখেছেন লিয়াকত আলী বিশ্বাস, সুর ও সংগীত আয়োজন করেছেন আশরাফ বাবু। এরই মধ্যে শেষ হয়েছে রূপকন্যা গানের ভিডিওর কাজ
২ ঘণ্টা আগে
ওটিটির দাপটে যখন পরিবার নিয়ে সিনেমা হলে যাওয়ার প্রবণতায় কিছুটা ভাটা পড়েছিল, ২০২৬ সালে এসে সেই চিত্র পুরোপুরি বদলে দিয়েছে হলিউড। শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের ফের প্রেক্ষাগৃহমুখী করতে সিকুয়েল, লাইভ-অ্যাকশন, জনপ্রিয় ভিডিও গেমের রিমেক এবং পরিচিত ফ্র্যাঞ্চাইজির ওপর বাজি ধরেছে হলিউডের স্টুডিওগুলো।
৩ ঘণ্টা আগে