অভিনেত্রী নাজিফা তুষি আলোচনায় আসেন ‘হাওয়া’ সিনেমার মাধ্যমে। দেশ-বিদেশে ব্যবসায়িক সফলতার সঙ্গে জনপ্রিয়তা অর্জন করে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি। তবে এর পর তেমন কাজ করতে দেখা যায়নি অভিনেত্রীকে।
‘আলোছায়ার কাব্য’ কিংবা ‘পোহাই রোদ্দুরের মায়া’র মতো ক্যাপশনে দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে ছবি পোস্ট করতে দেখা যায় নাজিফা তুষিকে। নতুন কোনো কাজের শুটিং, নাকি ঘুরছেন— কী করছেন তুষি? প্রশ্ন জাগে ভক্তদের মনে। এবার আজকের পত্রিকাকে সে প্রশ্নের উত্তর জানালেন অভিনেত্রী।
তুষি জানালেন, শুটিংয়ের সঙ্গে ঘোরাঘুরি দুটোই হচ্ছে। অভিনেত্রীর কথায়, ‘বলা যায় এক ঢিলে দুই পাখি। কাজ করছি, সঙ্গে ঘোরাও হচ্ছে।’ কাজগুলো সম্পর্কে জানতে চাইলে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অনুমতি না থাকায় কাজগুলোর বিস্তারিত বলেননি তিনি।
তবে জানিয়েছেন সিনেমা ও ওটিটি দুই মাধ্যমের কাজেই ব্যস্ত সময় পার করছেন তিনি। তুষির কথায়, ‘ওটিটি ও সিনেমার শুটিং করছি। ইতিমধ্যে কিছু কাজ শেষ হয়েছে। আর কয়েকটার শুটিং চলছে। এর বেশি বলার অনুমতি নেয়।’
২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে আসেন তুষি। ‘আইসক্রিম’ দিয়ে চলচ্চিত্রে নাম লেখান। এর অর্ধযুগের মাথায় ‘হাওয়া’ দিয়ে তুমুল আলোচিত হন। এ ছাড়া ওটিটিতে ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘সিন্ডিকেট’ দিয়ে তিনি দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।


২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
২৯ মিনিট আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
১ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
১ ঘণ্টা আগে
সানিডেল মিডল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা মঞ্চে আনছে আরব্য রজনীর চিরন্তন গল্প ‘আলাদিন’। নির্দেশনা দিচ্ছেন মো. মিজানুর রহমান মিতুল। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৮ ও ৯ অক্টোবর রয়েছে আলাদিন নাটকের তিনটি প্রদর্শনী। ৮ অক্টোবর একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টা এবং ৯ অক্টোবর...
২ ঘণ্টা আগে