মালয়ালম ইন্ডাস্ট্রিতে কর্মরত নারীদের সুরক্ষার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছিল বছর চারেক আগে। গঠিত হয়েছিল হেমা কমিটি। সেই কমিটির রিপোর্ট সম্প্রতি জন্মসম্মুখে প্রকাশ করেছে কেরালা সরকার। ওই প্রতিবেদন প্রকাশ্যে আসার পর তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেক নারী তাঁদের সঙ্গে ঘটে যাওয়া যৌন হেনস্থার বর্ণনা দিয়েছেন। এসব ঘটনায় অভিযুক্তদের অনেকেই ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ নিচ্ছে কেরালা সরকার। হেমা কমিটির মতো টালিউডেও এমন একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।
সপ্তাহ দুয়েক আগে সোশ্যাল মিডিয়ায় নারী সহকর্মীদের উদ্দেশে একটি পোস্ট দেন ঋতাভরী। তার সারমর্ম ছিল, ইন্ডাস্ট্রিতে নারীদের সঙ্গে চলতে থাকা যৌন হেনস্থা নিয়ে সরাসরি কথা বলার সময় এসেছে। কাজ দেওয়ার নাম করে প্রভাবশালীরা দিনের পর দিন যৌন হেনস্থা, অশালীন প্রস্তাব দিয়ে যাবে, এটা আর চলবে না। এ বিষয়ে কথা বলার জন্য মঙ্গলবার ঋতাভরীকে আমন্ত্রণ জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে সংবাদমাধ্যমে ঋতাভরী বলেন, ‘ইন্ডাস্ট্রিতে এতদিন ধরে কাজ দেওয়ার নাম করে যে হেনস্থা চলছে, তা নিয়ে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমি চেয়েছিলাম মালয়ালম ইন্ডাস্ট্রিতে যেভাবে হেমা কমিশন গঠন করে যৌন হেনস্থার ঘটনাগুলোর তদন্ত হয়েছে, টালিউডেও তেমন কিছু হোক। মুখ্যমন্ত্রী বিষয়টিতে সম্মত হয়েছেন।’ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের পাঁচ মন্ত্রীকে নিয়ে একটি কমিটি গঠিত হয়েছে, যাঁরা হেমা কমিশনের রিপোর্ট পড়ে, এ রাজ্যের তদন্ত পদ্ধতি কীভাবে চলবে তার রূপরেখা ঠিক করবেন। পাশাপাশি হেমা কমিটির আদলে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। সেই কমিটির শীর্ষে রয়েছেন একজন প্রাক্তন প্রধান বিচারপতি।
ঋতাভরী বলেন, ‘এক প্রাক্তন চিফ জাস্টিসকে এই কমিটিতে রাখা হয়েছে। রয়েছেন আইনজীবী, মনোবিদও। সরকার কিংবা ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নেই সেখানে। যেন পক্ষপাতিত্ব আসার আশঙ্কা তৈরি না হয়, যাতে মেয়েরা মুক্তমনে রিপোর্ট করতে পারে বা বলতে পারে—সে কারণেই এভাবে কমিটি তৈরি করা হয়েছে।’
সম্প্রতি পশ্চিমবঙ্গের বিনোদন ইন্ডাস্ট্রির নারী শিল্পী ও কলাকুশলীরা একটি সংগঠন তৈরি করেছেন। ‘উইমেনস ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কারস’ নামের এ সংগঠনে ঋতাভরীও আছেন। এরইমধ্যে কিছু কিছু অভিযোগ প্রকাশ্যে আসা শুরু হয়েছে। সম্প্রতি পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন এক অভিনেত্রী। মহিলা কমিশনে অভিযোগ জানানোর পাশাপাশি থানায় এফআইআর দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৩ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৪ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৪ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৪ ঘণ্টা আগে