গত বছরের সেপ্টেম্বরে টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির কোলজুড়ে আসে ফুটফুটে সন্তান। আগামী মাসেই ছেলে ইউভানের বয়স হবে এক বছর। মা হওয়ার পর শুভশ্রী কাজে ফিরেছিলেন টিভি রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ দিয়ে। এই শো-এর বিচারক তিনি।
কিন্তু টিভি পর্দায় শো করে তো আর শুভশ্রীর মন ভরে না। তিনি বড় পর্দার তারকা। সিনেমার সেটে ফিরতে না পারলে মন খারাপ হয়। ছেলে ইউভানের বয়স এক বছর পূর্ণ হওয়ার আগেই তাই মা শুভশ্রী ফিরলেন সিনেমার সেটে। পরিচালক বাবা যাদবের সুপারন্যাচারাল থ্রিলার ছবিতে অভিনয় করছেন তিনি। ছবিতে শুভশ্রীর নায়ক হয়েছেন অঙ্কুশ হাজরা। শুভশ্রী যে শো-এ বিচারক হয়েছেন, সেই ‘ডান্স বাংলা ডান্স’-এর উপস্থাপকের দায়িত্বে আছেন অঙ্কুশ।
করোনাকালের আগেই এই ছবির বেশির ভাগ অংশের শুটিং সেরে ফেলেছিলেন তাঁরা। করোনা সংক্রমণের কারণে ভারতজুড়ে ঘোষিত লকডাউনে গত বছর মার্চে থমকে যায় ছবির শুটিং। এরপর একদিকে করোনা, অন্যদিকে শুভশ্রীর প্রেগনেন্সি–পরিচালক বাবা যাদবকে সামলাতে হয়েছে দুটোই। অবশেষে বহু জল ঘোলা করে আবারও শুটিংয়ের শিডিউল ফেলা হয়েছে। গতকাল থেকে কলকাতায় শুরু হয়েছে ছবির শুটিং। এতে শুভশ্রী-অঙ্কুশ দুজনেই অংশ নিয়েছেন। শুটিং শুরু হলেও ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। জানিয়ে রাখা ভালো, অঙ্কুশ-শুভশ্রী জুটির এটা দ্বিতীয় ছবি। এর আগে ২০১৪ সালে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবিতে প্রথমবার পর্দায় দেখা দিয়েছিলেন তাঁরা।
অনেক দিন পর ছবির শুটিং, তাই নায়ক-নায়িকা দুজনেই উচ্ছ্বসিত। ইনস্টাগ্রামে দুজনেই পোস্ট করেছেন শুটিংয়ের জন্য রেডি হওয়ার ভিডিও। অঙ্কুশ ক্যাপশনে লিখেছেন, ‘করোনার ধাক্কায় আড়াই বছর পর একটা ছবির শুটিং আবার শুরু হচ্ছে।’
ছেলে ইউভান জন্মের পর বেশ মুটিয়ে গিয়েছিলেন শুভশ্রী। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার ট্রলের শিকার হয়েছেন তিনি। গত চার মাসে জিম, যোগব্যায়াম আর ডায়েট করে ওজন অনেকখানি নিয়ন্ত্রণে এনেছেন অভিনেত্রী। কদিন আগেই ফটোশুটে তাক লাগিয়েছেন। সেখান থেকে এবার সিনেমার শুটিংয়ে।

২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
২ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
২ ঘণ্টা আগে
সানিডেল মিডল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা মঞ্চে আনছে আরব্য রজনীর চিরন্তন গল্প ‘আলাদিন’। নির্দেশনা দিচ্ছেন মো. মিজানুর রহমান মিতুল। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৮ ও ৯ অক্টোবর রয়েছে আলাদিন নাটকের তিনটি প্রদর্শনী। ৮ অক্টোবর একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টা এবং ৯ অক্টোবর...
৩ ঘণ্টা আগে